স্ট্রিম প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। এর অংশ হিসেবে রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি মিলিয়ে মোট ৮৪১ জন প্রার্থী নমুনা জমা দিয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) শেষ দিনে আরও ২০০ প্রার্থীর নমুনা সংগ্রহের মাধ্যমে কার্যক্রম শেষ হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের প্রধান মাফরুহা সিদ্দিকা লিপি।
মাফরুহা লিপি বলেন, “আজ প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহ শেষ হয়েছে। আমরা ইতিমধ্যে আগে সংগৃহীত নমুনার ফলাফল প্রস্তুত করেছি। আজ যারা নমুনা জমা দিয়েছে তা আগামী রোববার নির্বাচন কমিশন বরাবর জমা দেওয়া হবে।”
নমুনা সংগ্রহের দায়িত্বে ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) একটি বিশেষ দল। তাঁরা রাবি মেডিকেল সেন্টারে নমুনা সংগ্রহ করে রামেকে পরীক্ষা সম্পন্ন করছেন।
দায়িত্বরত রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) একজন টেকনোলজিস্ট জানান, “আমরা এখান থেকে শুধু ইউরিন সংগ্রহ করি। আমাদের একটি মেডিকেল টিম আছে, যারা রামেক হাসপাতালে পরীক্ষার কাজ সম্পন্ন করে।”
এর আগে, গত ২৭ আগস্ট রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। প্রথমে এই নমুনা সংগ্রহের সময়সীমা ছিল ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। পরে মনোনয়নপত্র বিতরণের সময় বৃদ্ধি ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কারণে সময়সীমা বুধবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত বাড়ানো হয়।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৪ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৪০ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে