প্রথম বিদেশ সফর থেকে ফিরে মা-বাবার কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
স্ট্রিম প্রতিবেদকঢাকা

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর শেষে গতকাল (২৬ জুন) রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর আজ শনিবার মা ও বাবার কবর জিয়ারত করেছেন তিনি।
দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরের স্থানে পৌঁছান প্রধানমন্ত্রী।
এ সময় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপু, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে বিএনপির মিডিয়া সেল।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন রাতে মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডব্লিউইএফ-এর সম্মেলনে যোগ দেন।
দালিয়ান থেকে গত বুধবার দুপুরে হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে দেশিটর প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।
সবশেষ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর। ছয় দিনের সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী।
.png)






