স্ট্রিম প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি চান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে আহত নুরকে দেখতে হাসপাতালে যান অধ্যাপক মুজিবুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের অধ্যাপক মুজিবুর বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলা একটি নিন্দনীয় ঘটনা। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। তা না হলে ভবিষ্যতে বড় কোনো ঘটনারও অবমূল্যায়ন হবে। আমরা মনে করি, যেকোনো ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক তদন্ত ও বিচার অপরিহার্য।’
তিনি বলেন, ‘নুরুল হক নুর জাতীয়ভাবে পরিচিত নেতা। বাংলাদেশের চলমান আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এখনও রেখে চলেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতোপূর্বে তাঁর ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরও তাঁকে দেখতে হাসপাতালে এসেছিলেন।’
অধ্যাপক মুজিবুর বলেন, ‘আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে আবারও সক্রিয় ভূমিকা রাখতে পারেন। দেশের এই ক্রান্তিকালে ঐক্য, সংহতি ও দায়িত্বশীলতার সঙ্গে আমাদের সবাইকে কাজ করতে হবে। সুন্দর নির্বাচন ও জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হওয়ার জন্য আমাদের সম্মিলিতভাবে চেষ্টা ও দোয়া করা প্রয়োজন।’
তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে সাংবাদিক বন্ধুরা যেভাবে দায়িত্ব পালন করছেন তা প্রশংসনীয়। তাদের ত্যাগ ও কষ্ট আল্লাহর কাছে কবুল হোক।’

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে