স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। মৎস্য বিভাগের সনদ জটিলতার কারণ আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে মাছ রপ্তানি করতে পারছেন না ব্যবসায়ীরা। এতে প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার রপ্তানি আয় কমবে বলে জানিয়েছেন তাঁরা।
মৎস্য ব্যবসায়ী ও বন্দর সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতি কেজি ২ দশমিক ৫ মার্কিন ডলার দরে প্রতিদিন ৫০-৭০ টন হিমায়িত মাছ ভারতে রপ্তানি হয়। এর মধ্যে আছে রুই, কাতল, পাঙাশ, তেলাপিয়া ও পাবদাসহ দেশীয় নানা প্রজাতির মাছ। এসব মাছ ও শুঁটকি রপ্তানির জন্য সনদ দেয় স্থানীয় মৎস্য বিভগ। এতদিন সেই সনদ দপ্তর থেকে (ম্যানুয়ালি) দিলেও গত ১৩ নভেম্বর সনদটি অনলাইন করার নির্দেশনা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে স্থানীয় মৎস্য অধিদপ্তর এ সম্পর্কে অবহিত না করায় বৃহস্পতিবার থেকে ‘বিল অব এন্ট্রি’ করতে পারছেন না রপ্তানিকারকরা। এতে বন্ধ রয়েছে মাছ রপ্তানি কার্যক্রম।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, বন্দরের রপ্তানি আয়ের সিংহভাগই আসে মাছ রপ্তানির মাধ্যমে। এনবিআরের চিঠির আলোকে সনদ অনলাইন করার ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায় মাশুল দিতে হচ্ছে ব্যবসায়ীদের। জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার মাছ রপ্তানি ব্যাহত হবে। এতে করে সরকার রেমিট্যান্স হারাবে।
সনদ অনলাইনকরন জটিলতা বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘এনবিআরের নির্দেশনার বিষয়টি আমাদের জানা ছিল না। গতকালই আমরা জানতে পেরেছি। আজকে মন্ত্রণালয়ে যোগাযোগ করে দ্রুত বিষয়টি সমাধান করা হবে।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৫ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৬ ঘণ্টা আগে