স্ট্রিম প্রতিবেদক

শব্দদূষণ, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে মোট ৮৬ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি একটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং বেশ কয়েকটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
রাজধানীর হাতিরঝিল এলাকায় যানবাহনের শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ২৮টি বাসের হর্ন পরীক্ষা করে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে ৬টি মামলায় মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই দিনে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত ও বাজারজাত করার বিরুদ্ধে অভিযান চালানো হয়। সেখানে ‘এস. এম. প্যাকেজিং’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৮২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা এবং এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।
এছাড়া, পঞ্চগড়ে পরিচালিত অভিযানে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দের হর্ন ব্যবহার করায় তিন ট্রাকের চালককে মোট এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একই সঙ্গে, অনাবৃত অবস্থায় নির্মাণসামগ্রী পরিবহনের মাধ্যমে বায়ুদূষণ সৃষ্টির অপরাধে দুটি ট্রাকের চালককে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দদূষণ, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে দেশজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৭ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে