স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া পূর্ণাঙ্গ শাটডাউনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্যারিস রোডে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে অংশ নেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
তাঁরা শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল ও রাকসু নির্বাচনে প্রার্থিতা বাতিলের দাবি জানান। একই সঙ্গে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘গত ৯ মাসে অসংখ্য তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো ফলাফল পাওয়া যায়নি। আমরা তদন্ত চাই না, সরাসরি বিচার চাই।’
ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার বিচার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এ ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কার ও যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদ বাতিল করতে হবে।’
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের পরিচালক রোকসানা বেগম বলেন, ‘উপ-উপাচার্যসহ শিক্ষকদের ওপর হামলার মতো ঘটনা রাবির ইতিহাসে ঘটেনি। এর সুষ্ঠু বিচার না হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে।’
সরেজমিনে দেখা গেছে, উপাচার্য ও দুই উপ-উপাচার্যের দপ্তরসহ প্রশাসন ভবনের সব অফিস তালাবদ্ধ রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে চিকিৎসা ও পরিবহন সেবা শাটডাউন কর্মসূচির বাইরে রাখা হয়েছে।
এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতির পর জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও অফিসার্স সমিতি যৌথভাবে পূর্ণ শাটডাউন ঘোষণা করে। সোমবার তারই অংশ হিসেবে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৯ ঘণ্টা আগে