স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। তবে অসুস্থতা বিবেচনায় কামাল মজুমদারকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে কি না সে বিষয়ে আদেশ দেওয়ার জন্য মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিন ধার্য করা হয়েছে।
সোমবার কামাল মজুমদারের আইনজীবী মিজানুর রহমান জামিন ও উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন। কামাল মজুমদারকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএমইউ) রেখে চিকিৎসার জন্য আবেদন করা হলেও সেটি সম্ভব হয়নি। তার আইনজীবী জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালে পর্যাপ্ত সিট নেই। তাই আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল মজুমদারকে গ্রেপ্তার করা হয়।

সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
২ মিনিট আগে
মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আইনের কোনো অপব্যবহার হয়ে থাকলে সেটি আমরা খতিয়ে দেখব।”
২৩ মিনিট আগে
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে ইতোমধ্যে শপথ নিয়েছেন।
২৯ মিনিট আগে
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার উদ্যোগ নেবে নতুন সরকার। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর এ কথা জানান। তিনি বলেন, “এলডিসি গ্র্যাজুয়েশনের তারিখ পেছানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
৩৯ মিনিট আগে