স্ট্রিম প্রতিবেদক

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে দলটি।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দলটির শিক্ষা ও গবেষণা সেলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘদিন ধরে চলমান এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ে সিদ্ধান্ত গ্রহণ না করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সরকারের, বিশেষত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে বারবার মাঠে নামতে বাধ্য হয়েছেন, যা শিক্ষা ব্যবস্থার জন্য কোনোভাবেই কল্যাণকর নয়।’
হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে সবাই নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি উত্থাপন করবে এবং সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যৌক্তিক সমাধানে পৌঁছাবে—এটাই প্রত্যাশা। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, এই শিক্ষকদের দাবির ক্ষেত্রে সরকার শুধু কালক্ষেপণ করেছে; আর যখন শিক্ষকরা দাবি জানাতে রাস্তায় নেমেছেন, তখন সরকার পুলিশ দিয়ে হামলা চালিয়েছে।’
ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানের পর শিক্ষা সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের আগ্রহের অভাবের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘বিগত আওয়ামী শাসনামলের শিক্ষা অব্যবস্থাপনার ধারাবাহিকতাই এই শিক্ষা মন্ত্রণালয় তাদের দায়িত্ব হিসেবে ধরে নিয়েছে।’
এ ব্যাপারে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (শিক্ষা ও গবেষণা) ফয়সাল মাহমুদ স্ট্রিমকে বলেন, ‘শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাই। তাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত, শুরু থেকেই তাদের দাবির সঙ্গে আমরা একমত ছিলাম। আশা করছি সরকার তাদের দাবি মেনে নিয়ে শিক্ষকদের প্রতি সম্মান দেখাবে।’
বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ‘নতুন বাংলাদেশের ইশতেহারে’ শিক্ষাকে নতুনভাবে ঢেলে সাজানো এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র ও সম্মানজনক বেতন কাঠামো তৈরির প্রতিশ্রুতির কথাও উল্লেখ করা হয়।
এদিকে, দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘দেশ গড়ার কারিগর আমাদের সম্মানিত শিক্ষকদের দাবি মেনে নিন।’
উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকেরা। গত রোববার থেকে তাঁরা ঢাকায় অবস্থান কর্মসূচি এবং গতকাল সোমবার থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৪ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে