স্ট্রিম প্রতিবেদক

ভারতে আটক ৩২ বাংলাদেশি ও বাংলাদেশে আটক ৪৭ ভারতীয় জেলের পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্ররেখায় দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে এ প্রক্রিয়া শেষ হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ সময় বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে ৩২ বাংলাদেশি জেলেকে গ্রহণ করে। বিপরীতে ৪৭ জন ভারতীয় জেলেকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে ভারত বাংলাদেশি মালিকানাধীন একটি এবং বাংলাদেশ ভারতীয় মালিকানাধীন তিনটি মাছ ধরার ট্রলার ফেরত দিয়েছে।
এছাড়া ভারতের মেঘালয়ে আটক আরও ৬ জন বাংলাদেশি জেলের আজ দেশে ফেরার কথা রয়েছে। শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে তাদের প্রত্যাবাসন হওয়ার কথা। এ নিয়ে বিজিবি ও বিএসএফ কাজ করছে।
পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও মৎস্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে এ প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৩ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে