স্ট্রিম প্রতিবেদক

নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপের মতো হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্তর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দীর্ঘদিন ধরে চলে আসা বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে সরকার কোনো সমাধানযোগ্য পদক্ষেপ গ্রহণ না করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সরকারের এই দায়িত্বহীনতা ও অবহেলার কারণে আন্দোলন আরও ঘনীভূত হয়েছে।’
আরও বলা হয়, ‘গভীর উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করলাম, বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচিতে পুলিশ ন্যক্কারজনক হামলা করেছে। এই ঘটনায় আমরা, জাতীয় নাগরিক পার্টি, তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং শিক্ষার্থীদের দাবির যৌক্তিক ও কার্যকর সমাধান নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’
সরকারের ব্যর্থতা আড়াল করতেই হামলা করা হয়েছে দাবি করে বলা হয়, ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান-পরবর্তী শান্তিপূর্ণ আন্দোলনে এ দেশের মানুষের টাকায় গঠিত পুলিশ বাহিনী হামলা করেছে। সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে অসংখ্য শিক্ষার্থীকে আহত করা হয়েছে। নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
শিক্ষা সংস্কার কমিশন গঠন করার দরকার ছিল জানিয়ে বলা হয়, ‘ছাত্র-জনতার উত্থানের পর একটি “শিক্ষা সংস্কার কমিশন” গঠন করা আবশ্যক ছিল, যেখানে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, ভোকেশনাল ও মাদ্রাসাসহ সকল পর্যায়ে নানা রকমের অসঙ্গতি ও সংকট নিরসনের লক্ষ্যে সকলের অংশগ্রহণমূলক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে যেত।’
বিজ্ঞপ্তিতে অংশগ্রহণমূলক সমাধানের ব্যবস্থা গ্রহণের দাবি জানায় এনসিপি। দলটির পক্ষ থেকে অবিলম্বে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর শান্তিপূর্ণ, কার্যকর ও অংশগ্রহণমূলক সমাধানের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হিসেবে যেকোনো শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিতের দাবিও জানানো হয়।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৪ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে