স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন সামনে রেখে ৯ দফা ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল।
আজ রবিবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার পাঠ করেন সমন্বিত শিক্ষার্থী জোটের সহসভাপতি (ভিপি) প্রার্থী আরিফ উল্লাহ।
ইশতেহারে প্যানেলটি আবাসিক হলের ডাইনিংয়ে ভর্তুকি আদায়, অভ্যন্তরীণ পরিবহন সমস্যা সমাধান, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অটোমেশন, পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার, প্রাণ-প্রকৃতি রক্ষার বিষয় তুলে ধরেছেন।
এতে সেশনজট ও ক্লাস নিয়ে অবহেলা, নারীর প্রতি অসহিষ্ণুতা, মাদক ও চাঁদাবাজি, ‘লাঞ্চের পরে আসেন’ কালচার দূর করা, র্যাগিং ও সাইবার বুলিং বন্ধের আশ্বাসও দেওয়া হয়েছে।
ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) প্রার্থী ফেরদৌস আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) প্রার্থী আয়েশা সিদ্দিকা মেঘলাসহ অন্য প্রার্থীরা।
এ সময় ভিপিপ্রার্থী আরিফ উল্লাহ বলেন, 'আমরা আশা করছি যে শিক্ষার্থীরা আমাদের ইশতেহার সাদরে গ্রহণ করবে এবং আমাদের ভোট দিয়ে আমাদের যে যৌক্তিক আন্দোলন আছে তার সঙ্গে সোচ্চার হবে। এখানে যতগুলো দফা আমরা দিয়েছি, সেগুলো সবগুলোই যাচাই-বাছাই করে দেওয়া। এগুলো আগামী এক বছরে বাস্তবায়ন করা সম্ভব।'

নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা নিয়ে যখন আলোচনায় সরগরম দেশ, সেই সময়ে অনেকটা চুপিসারেই বাংলাদেশে পা রেখেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা; সাথে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে বেলাল এরদোয়ান।
১৩ মিনিট আগে
বাংলাদেশে ‘মব কালচার’ শেষ বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এখন থেকে মব কালচারকে কোনোভাবেই উৎসাহিত করা হবে না।’
১৮ মিনিট আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং তারাবি নামাজ ও ইফতারের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান তথ্যমন্ত্রী।
২৯ মিনিট আগে
সদ্য ক্ষমতাসীন জোট কর্তৃক শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৩৬ মিনিট আগে