স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি রাসায়নিক গুদাম এবং সংলগ্ন সাততলা পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম স্ট্রিমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তালহা বিন জসিম জানান, রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট একযোগে কাজ করছে।
এর আগে বিকেল ৫টায় তিনি স্ট্রিমকে জানিয়েছিলেন, ‘পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে রাসায়নিক গুদামের আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। রাসায়নিক ছড়িয়ে-ছিটিয়ে থাকার কারণে আমরা এখনো লাশগুলো উদ্ধার করতে পারিনি। এতে আমাদের নিজেদের কর্মীদেরও আহত হওয়ার ঝুঁকি রয়েছে।’
তালহা বিন জসিম আরও জানান, ‘রাসায়নিকের আগুন পানি দিয়ে নেভানো যায় না; এর জন্য ভিন্ন পদ্ধতির প্রয়োজন, যা বেশ সময়সাপেক্ষ।’ আইনি প্রক্রিয়ার জন্য লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাসায়নিক গুদামটিতে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পারঅক্সাইডের মতো দাহ্য পদার্থ মজুত ছিল।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৪ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৪০ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে