স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও পাশের রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ফায়ারসার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের রিফর্ম সেলের উপ সহকারী পরিচালক আলী আজম স্ট্রিমকে বলেন, ‘মিরপুরে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনো চলমান।’
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবি।
এর আগে, দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাসায়নিকের গুদামটিতে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পারঅক্সাইডের মতো দাহ্য পদার্থ মজুদ করা ছিল।

বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৯ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
৩৪ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
১ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে