স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আপিল শুনানির মাধ্যমে ১৫ জন শিক্ষার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে আপিল শুনানি শুরু হয়। এরপর বিকাল ৪টায় শুনানি শেষে রায় ঘোষণা করে নির্বাচন কমিশন। শুনানির মাধ্যমে প্রার্থিতা ফেরত পেয়েছেন ১৫ জন প্রার্থী।
এর আগে, সোমবার (২৫ আগস্ট) মনোনয়ন যাচাই-বাছাই শেষে একটি খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে জাকসু নির্বাচন কমিশন। সেখানে বিভিন্ন অসঙ্গতির কারণে ২৭৬টি জমা হওয়া মনোনয়নপত্র থেকে ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ভিপি পদে ২০ জন এবং জিএস পদে ১৭ জনসহ মোট ২৫৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বাদ পড়া প্রার্থীদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৬ জন নারী প্রার্থী ছিলেন। জাকসু তফসিল অনুযায়ী, ২৬ আগস্ট মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর আপিল আবেদন করেন তাঁরা।
প্রার্থিতা ফিরে পেলেন যাঁরা
সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে মায়িশা মনি, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) পদে মো. সাকিল সরদার, স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে মো. সায়দার রহমান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আইরিন সুলতানা আঁখি, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে মো. জাবের হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে তানজিলা হোসাইন বৈশাখী, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে শ্বাশত পিকে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে আতিকুজ্জামান, ত্বা-সীন আহমেদ, অংকুর সাহা, সাদাত ইবনে ইসলাম প্রার্থিতা ফিরে পেয়েছেন।
পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক ও কার্যকরী সদস্য পদে বিপ্লব কুমার এবং সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে জান্নাতুল ফিরদাউস আনজুম প্রার্থিতা ফিরে পেয়েছেন।
প্রার্থীদের মনোনয়নপত্রে যে ত্রুটি ছিল আবেদনকারীরা তা শুনানির সময় সংশোধন করেছেন বলে জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
শুনানি শেষে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, কমিশন সংশোধিত আপিল আমলে নিয়ে ১৫টি মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। এর আগে ২৫ আগস্ট প্রকাশিত খসড়া প্রার্থী তালিকায় ২০টি মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে ২৬ আগস্ট থেকে এসব বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করে কমিশন।
তিনি আরো বলেন, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য প্রদান করা হয়েছে। নির্বাচনের আগেই তালিকা প্রকাশ করা সম্ভব হবে। এতে ভোটারদের পরিচিতি নিশ্চিত করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী জাকসুর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট। এরপর ২৯ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরে ২৯ আগস্ট বিকাল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৪ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে