স্ট্রিম সংবাদদাতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চলমান সংকটে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়াকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসন হল ছাড়তে বললেও তাঁরা হল ছাড়বেন না জানিয়ে ছয় দফা দাবিও পেশ করেছেন।
আজ (সোমবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমতলায় প্রতিবাদ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। শিক্ষার্থী প্রতিনিধি এ এইচ এম হিমেল এই আল্টিমেটাম ও দাবির কথা গণমাধ্যমকে জানান।
গত রোববার দিনভর প্রায় আড়াই শতাধিক শিক্ষক ও কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় সাংবাদিক এবং শিক্ষার্থীসহ কমপক্ষে আটজন আহত হন।
উত্তপ্ত এই পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়।
তবে প্রশাসনের এই হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা সোমবার সকাল সাড়ে আটটা থেকে বিভিন্ন হল থেকে লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে কেআর মার্কেটে জড়ো হতে শুরু করেন। সেখান থেকেই তাঁরা ছয় দফা দাবি তুলে ধরেন।
অবিলম্বে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার করতে হবে এবং হলগুলোতে সব ধরনের সুবিধা নিশ্চিত করতে হবে; ২৪ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে; শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে; হামলায় জড়িত শিক্ষক আসাদুজ্জামান সরকার, তোফাজ্জল, শরীফ, রাফি, বজলুর রহমান মোল্লা, মনির, আশিকুর রহমান, কামরুজ্জামান এবং বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে; কম্বাইন্ড ডিগ্রি অবিলম্বে প্রদান করতে হবে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে পুরো বিশ্ববিদ্যালয় 'ব্ল্যাক আউট' করে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম জানান, অনেকেই কর্তৃপক্ষের নির্দেশনা মেনে হল ত্যাগ করেছেন। তবে কিছু শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে থেকে আন্দোলন করছেন। তিনি আশা করেন বাকি শিক্ষার্থীরাও দ্রুত হল ছেড়ে দেবেন।
প্রক্টর আরও বলেন, হল খালি হয়ে গেলে নিরাপত্তার দায়িত্ব স্থানীয় প্রশাসনের হাতে চলে যায় এবং তাঁরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন। বর্তমানে বাকৃবিতে ছেলেদের ৯টি ও মেয়েদের পাঁচটি হল রয়েছে। যেখানে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী থাকেন।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৫ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৪১ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে