স্ট্রিম প্রতিবেদক

‘সে হাঁটতে ভালোবাসত। খুবই প্রিয় ছিল তাঁর হাঁটা এবং সেই হাঁটার সময় আমার মনে হতো যে মনজুরুল ইসলাম একটা কাজ শেষ করে আরেকটা কাজে যাচ্ছে অথবা যেন হাঁটতে হাঁটতে চিন্তা করছে। তাঁকে আমি কখনো বিষণ্ণ দেখিনি, হতাশ হতে দেখিনি।’ লেখক, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসে তাঁকে নিয়ে এমনভাবেই স্মৃতিচারণ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, তাঁর শিক্ষক ও দীর্ঘদিনের সহকর্মী সিরাজুল ইসলাম চৌধুরী।
সৈয়দ মনজুরুল ইসলাম গতকাল শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মৃত্যবরণ করেন। তাঁর স্মরণে আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। আজ সকাল ১১টার দিকে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ শহীদ মিনার চত্বরে আনা হয়। এরপর বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের মানুষ সেখানে উপস্থিত হয়ে তাঁকে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানাতে এসে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘স্যারকে যখনই দেখতাম, উনি মন জুড়ানো একটা হাসি দিতেন। আমার কাছে মনে হয় কারো আত্মা খুব পরিষ্কার না হলে, হৃদয় খুব বিশুদ্ধ না হলে এভাবে হাসা যায় না। হাসিটাই ছিল ওনার সিগনেচার।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও এসেছিলেন সৈয়দ মনজুরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে। তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘উনি বেশ কয়েকটা পরিবেশ বিষয়ক ইস্যুতে আমার সঙ্গে কাজ করেছেন। অনেক বিবৃতিতে আমরা একসঙ্গে সই করেছি। আবার এমন অনেক বিবৃতি ছিল যেখানে উনি আমার সঙ্গে সই করতে চান নাই। কারণ ওনার একটা ব্যক্তিগত অবস্থান ছিল এবং সে ব্যাপারে উনি খুব স্পষ্ট ছিলেন। ওনার অবস্থান ব্যক্তিস্বার্থকেন্দ্রিক ছিল না। এটা তাঁর একটা বিশ্বাসের জায়গা থেকে ছিল…ছাত্রসমাজ তাঁদের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে হারাল।’
সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে এসেছিলেন সদ্যই ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া শহিদুল আলম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘পাঠশালায় যখন আমাদের ওপরে অনেক রকম আগ্রাসন হয়েছিল, সেইসময় এই ব্যক্তি (সৈয়দ মনজুরুল ইসলাম) তাঁর কাঁধে পুরো বোঝাটা নিয়ে আমাদের বাঁচিয়েছিলেন।’
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শহীদ মিনার থেকে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। সেখানে বাদ জোহর তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফনের কথা রয়েছে।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৫ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে