বাসস

ঢাকার অন্যতম প্রাচীন সুফি মারকাজ মশুরিখোলা দরবারের পীর শাহ মুহাম্মদ আহসানুজ্জামানের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উপদেষ্টা বলেন, পীর শাহ মুহাম্মদ আহসানুজ্জামান ঢাকাসহ সারাদেশে ১৫টি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। দেশের প্রাকৃতিক দুর্যোগ—বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিধ্বসের মতো ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দরবারের পক্ষ থেকে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।
পীর শাহ মুহাম্মদ আহসানুজ্জামান হিজরি সন উদ্যাপনের জাতীয় সংগঠন ‘জাতীয় হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদ’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন শাহ আহসানুল্লাহ ওয়াকফ এস্টেটের ৮ম মোতাওয়াল্লি। সমাজসেবার পাশাপাশি দরবার ও সিলসিলাকে এগিয়ে নিতে তাঁর সংগ্রামী প্রচেষ্টা আমৃত্যু অব্যাহত ছিল।
শোকবার্তায় উপদেষ্টা আরও বলেন, পীর শাহ মুহাম্মদ আহসানুজ্জামানের কর্মময় জীবন সকলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দরবার ও সিলসিলার প্রতি নিজেকে উৎসর্গ করে বাংলাদেশের সুফি সমাজে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
উল্লেখ্য, পীর মাওলানা শাহ মুহাম্মদ আহসানুজ্জামান আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৪ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৪০ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে