স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়ার পর দেশে ফিরেছেন খ্যাতনামা বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আজ শনিবার ভোরে ঢাকায় ফেরেন তিনি। শহিদুল আলমের প্রতিষ্ঠিত স্বাধীন গণমাধ্যম সংস্থা দৃকের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
দেশের ফেরার অনুভূতি জানিয়ে এক বার্তায় শহিদুল আলম বলেছেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। মনে রাখতে হবে যে গাজার মানুষ এখনও মুক্ত হয়নি। গাজার মানুষ এখনো আক্রান্ত হচ্ছে, তাদের উপর এখনো নির্যাতন চলছে। সেটা যতক্ষণ না হয়, আমাদের কাজ কিন্তু শেষ হয়নি।’
শহিদুল আলমের মুক্তির জন্য সারা পৃথিবী থেকে বাংলাদেশিরা যেভাবে সাড়া দিয়েছেন, দোয়া করেছেন, বাংলাদেশ সরকার ও তুরস্ক সরকার যেভাবে সাহায্য করেছেন; সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শহিদুল আলম। তিনি বলেন, ‘আমি যেতে পেরেছি, অনেকে পারেনি। অনেকে যেতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমাদের মত আরও হাজার ফ্লোটিলা যাওয়া দরকার, যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয়। আমাদের আসল সংগ্রাম এখনো বাকি আছে। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’
এদিকে আজ বিকেল ৩টায় রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে সংবাদ সম্মেলন করবেন শহিদুল আলম। দৃক জানিয়েছে, ‘শহিদুল আলম তাঁর অভিজ্ঞতা জানাবেন ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন।’
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়েছিলেন শহিদুল আলম। পরে ইসরায়েলি বাহিনী ওই বেসামরিক নৌ বহরে থাকা অন্যদের সঙ্গে শহিদুল আলমকেও আটক করে। আটকের পর থেকে তিনি ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৪ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে