স্ট্রিম প্রতিবেদক

যেসব ব্যক্তি গুম হয়েছিলেন, তাঁরা মামলা চালাতে গিয়ে নিঃস হয়ে গেছেন উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার খরচ সরকারকে চালানোর দাবি জানিয়েছে গুমের শিকার ব্যক্তিদের সংগঠন ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস (ইউভিইডি)। আজ বুধবার (২২ অক্টোবর) ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সংগঠনটির সদস্যরা এমন দাবি জানান।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংগঠনটির জেনারেল সেক্রেটারি হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘গুমের শিকার ব্যক্তিরা প্রতিনিয়ত অমানসিক নির্যাতন-নিপীড়নের মাধ্যমে বর্তমানে অসহায় অবস্থায় আছেন। তাদের একটা মানসিক ও আইনগত সাপোর্ট এবং নিরাপত্তার জন্য আমরা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি।একইসঙ্গে তাঁদের পুনর্বাসনের জন্য আবেদন জানিয়েছি।’
তিনি বলেন, ‘আমরা যারা দীর্ঘদিন গুম হয়ে ছিলাম, আট-দশ বছর মামলা চালাতে চালাতে একেবারে নিঃস হয়ে গেছি। আমরা অভিযোগ দায়ের করেছি। কিন্তু আমাদের পক্ষে সরকারিভাবে যেন মামলা পরিচালনা করা হয়, সেই আবেদন জানিয়েছি। কারণ আমাদের যারা গুম করেছে, তাদের হাতে অনেক অগাধ টাকা আছে। তারা বড় বড় ল-ইয়ার ধরতে পারবেন। আমরা সেটা পারবো না। আমাদের পক্ষ হয়ে যেন রাষ্ট্র আমাদের মামলা পরিচালনা করেন, এটাই আমাদের মূল বক্তব্য।’ এই সংগঠনের বাইরেও যারা গুমের শিকার হয়েছেন, তাঁদেরও ইউভিইডি‘র সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৪ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে