জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে এটা যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী এইটার ব্যবস্থা নেবে।’
স্ট্রিম ডেস্ক

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে খুন হওয়া ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলবে। শনিবার (১২ জুলাই) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমনটিই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
আসিফ নজরুল লেখেন, ‘দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ধারা ১০ এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে।’
এই ঘটনার বিচারে সরকার বদ্ধপরিকর জানিয়ে আসিফ নজরুল লেখেন, ‘মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সাথে জড়িত পাঁচ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহন করা হবে।’
আজ রাজধানীর মিল ব্যারাকে পুলিশের বিশেষ কল্যাণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি মিটফোর্ডের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। এটার জন্য যারা দায়ী, এদের মধ্যে পাঁচজনকে কিন্তু আমরা আইনের আওতায় ইতিমধ্যে এনেছি। গত রাতেও একজনকে ধরা হয়েছে। এর আগেও দুইজনকে হাতিয়ারসহ র্যাব ধরেছে। দুইজনকে মেট্রোপলিটান পুলিশ ধরেছে।’

উল্লেখ্য, গত বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে শরীর থেঁতলে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়। এক পর্যায়ে তাঁকে বিবস্ত্র করে হত্যাকারীদের অনেককে তাঁর শরীরে উঠে লাফাতে দেখা গেছে।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২৯ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
১০ ঘণ্টা আগে