‘হ্যাঁ’ ভোটের প্রচারে ১৮ উপদেষ্টার ৫৮ জেলা সফরঅন্তর্বর্তী সরকারের উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচার চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ১৮ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী ৫৮টি জেলা সফর করেছেন। গত ১৫ জানুয়ারি শুরু হওয়া সপ্তাহব্যাপী সফর শেষ হচ্ছে আজ বুধবার (২১ জানুয়ারি)।
আট জেলায় চালু ‘ই-বেইল বন্ড’, জামিনের কয়েক ঘণ্টার মধ্যে মিলবে কারামুক্তিবিচারপ্রার্থী ব্যক্তির জামিন প্রক্রিয়া সহজ করতে দেশের আটটি জেলায় ই-বেইল বন্ড সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এই উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ: আসিফ নজরুলঅযৌক্তিক চাপ তৈরি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে বাংলাদেশকে বাধ্য করা যাবে না। মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বলেন।
ভোটের সুযোগ কোনভাবেই হারানো যাবে না: আসিফ নজরুলজুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আমরা এখন একটি নতুন সময়ে উপস্থিত হয়েছি, যেখানে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কোনোভাবেই হারানো চলবে না।
খালেদা জিয়ার বিচার ছিল ‘অদ্ভুত, উদ্ভট ও জঘন্য’: আইন উপদেষ্টাসাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিচারকে ‘অদ্ভুত, উদ্ভট ও জঘন্য’ বলে আখ্যায়িত করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচারক খালেদা জিয়ার বিস্ময় প্রকাশকে স্বীকারোক্তি হিসেবে চালিয়ে দিয়েছিলেন।
সমালোচনা করুন, পাশাপাশি সরকারের ভালো কাজের স্বীকৃতি দিন: আসিফ নজরুলসমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘দশটি কাজের মধ্যে সরকার যদি চারটি ভালো কাজ করে তবে তার স্বীকৃতি দেওয়া উচিত। বাকি ছয়টি কাজের সমালোচনা করতে কোনো বাধা নেই।
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশ আনছে সরকার: আসিফ নজরুলজুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিতে ‘দায়মুক্তি অধ্যাদেশ’ আনছে অন্তর্বর্তী সরকার। আইন মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তুত করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন।
ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুলআসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বুধবার (৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
গোলামির দিন শেষ, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব করেছি: আসিফ নজরুলআইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ তুলেছেন
আইন উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভআইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিচার বিভাগ নিয়ে অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আদালত অবমাননা হয় কিংবা বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আইন উপদেষ্টাকে পরামর্শ দেন তিনি।
হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আসিফ নজরুলআইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।
ওসমান হাদির ওপর গুলিঅস্ত্রসহ গ্রেপ্তারের ৩ মাসেই জামিন, বেরিয়েই গুলি, বিচারিক বিবেচনা নিয়ে প্রশ্ন আসিফ নজরুলেরঅস্ত্র মামলায় অভিযুক্ত একজন দাগি আসামির এভাবে আইনি ফাঁকফোকর গলে বেরিয়ে আসা এবং পুনরায় অন্যের জীবন বিপন্ন করার ঘটনাটি দেশের বিচারিক অঙ্গনে নতুন করে ‘জামিন বিতর্ক’ উসকে দিয়েছে। বিচারিক আদালতের বিবেচনা ও প্রভাবশালীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।