স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রশ্ন করলে আইন উপদেষ্টা বলেন, ‘অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।’
ভোট সম্পর্কে তিনি বলেন, ‘আমার ছাত্রদের ৯০ শতাংশ বলত, ভোট দিতে পারেনি তারা। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি। আমাদের সেই দুঃখ ঘুচবে।’
গণঅভ্যুত্থান-পরবর্তী এই নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে আসিফ নজরুল বলেন, ‘নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশন দেখবে। আমি সরকারের নিয়ত নিয়ে বলতে পারি যে আমাদের চেষ্টা আছে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন দেওয়া।’
২০০৮ সালের পর থেকে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের পরের নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে আসিফ নজরুল বলেন, ‘২০০৮ সালের নির্বাচন নিয়েও প্রশ্ন তোলা যায়। সাংবাদিকেরা খুঁজলে অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮ এর নির্বাচন নিয়ে।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২৮ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
১০ ঘণ্টা আগে