খুলনায় চরমোনাই পীর
স্ট্রিম প্রতিবেদক

দেশ গড়ার লক্ষ্যে তৈরি হওয়া ইসলামি শক্তির ঐক্যের বিরুদ্ধে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
আজ শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় খুলনার শিববাড়ী মোড়ে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পর দেশ গঠনের সুন্দর একটি সুযোগ তৈরি হয়েছে। সুযোগের সদ্ব্যবহার করতে ইসলামের পক্ষে একটি ভোটের বাক্সের কথা উল্লেখ করে তিনি বলেন, এই দেশে আর কেউ যেন চাঁদাবাজ, খুনীর সহযোগী না হয়। ইসলামী আন্দোলন কখনো খুনি ও চাঁদাবাজদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়নি।
সমাবেশ থেকে খুলনা অঞ্চলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বাংলাদেশের ইসলামি ও দেশপ্রেমিক শক্তির এক অসাধারণ ঐক্য প্রচেষ্টার রাহবার হিসেবে জাতীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক অবদান রেখেছেন। সোহরাওয়ার্দী উদ্যানে গত মাসের বিশাল ঐতিহাসিক সমাবেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের এক মঞ্চে ঐক্যবদ্ধ করে তিনি অনন্য ইতিহাস তৈরি করেছেন।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৪ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৪০ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে