মাউন্ট এলব্রুস অভিযানে যাচ্ছেন এভারেস্টজয়ী শাকিল

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

‘বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান’ উপলক্ষে শাকিলের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। সংগৃহীত ছবি
‘বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান’ উপলক্ষে শাকিলের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। সংগৃহীত ছবি

ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস অভিযানে যাচ্ছেন বাংলাদেশের এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ধানমন্ডির রাশিয়ান হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে শাকিল তাঁর অভিযানের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, ‘প্রতিটি অভিযানই আমার জন্য নতুন চ্যালেঞ্জ। এলব্রুসের উচ্চতা নিয়ে চিন্তিত না হলেও, এর প্রতিকূল আচরণ নিয়ে সতর্ক থাকব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়ে ফিরব।’

ককেশাস পর্বতমালায় অবস্থিত ৫ হাজার ৬৪২ মিটার উচ্চতার মাউন্ট এলব্রুস জয় করতে আগামী ১৯ সেপ্টেম্বর রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন শাকিল। প্রায় ১৫ দিনের অভিযানে এই অভিযাত্রী ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের চেষ্টা করবেন।

মাউন্ট এলব্রুস ককেশাস পর্বতমালার সর্বোচ্চ চূড়া এবং ইউরেশিয়ার সর্বোচ্চ সুপ্ত আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। এই ‘বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান’ যৌথভাবে আয়োজন করছে রাশিয়ান হাউস ইন ঢাকা এবং বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। অভিযানের পৃষ্ঠপোষকতায় রয়েছে টার্কিশ এয়ারলাইনস ও জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন।

রাশিয়ান হাউসের পরিচালক অ্যালেক্সান্দ্রা খ্লেভনয়ে বলেন, ভৌগোলিক দূরত্ব থাকলেও বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্ব ও সম্প্রীতির সম্পর্ক গভীর। তিনি আশা প্রকাশ করেন, এলব্রুস চূড়ায় লাল-সবুজ পতাকা উড়িয়ে শাকিল সুস্থভাবে ঢাকায় ফিরে আসবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যান্টার্কটিকা অভিযাত্রী ও পাখিবিজ্ঞানী ইনাম আল হক, কিডলন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম এবং টার্কিশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার ইসলাম গোরে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত