স্ট্রিম সংবাদদাতা

সমালোচনা আর বিতর্কের মুখে চতুর্থবারের মতো পরিবর্তন করা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
এর আগে গতকাল বুধবার দুপুরে আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে ঘোষিত তারিখে দুর্গাপূজার ষষ্ঠীর দিন হওয়ায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অনেকে ক্যাম্পাসে থাকতে পারবেন না। ধর্মীয় উৎসবের দিনে ভোটের তারিখ পড়ায় সমালোচনা তৈরি হয়।
পরে এ নিয়ে গতকাল বুধবার রাতে জরুরি সভায় বসে নির্বাচন কমিশন। সভায় সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ সেপ্টেম্বর তারিখে ঘোষিত রাকসু কেন্দ্রীয় সংসদ, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর পুনর্বিন্যাস ও তফসিল ঘোষণায় উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এক জরুরি সভায় বিষয়টি নিয়ে গুরুত্বসহ আলোচনা করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের ষষ্ঠীর বিষয়টি বিবেচনা করে আগামী ২৮ সেপ্টেম্বরের পরিবর্তে ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ ২৪ আগস্ট থেকে ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর এবং একাডেমিক ভবনে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে ২৮ সেপ্টেম্বর।
এরও আগের তফসিল অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৩ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৩৯ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে