সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুজন আহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাতক্ষীরা

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৩: ২৯
প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) রাত ৩টার দিকে উপজেলার বসন্তপুর সীমান্তসংলগ্ন কালিন্দী নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কালিগঞ্জের শীতলপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) ও মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন ও শাহীন বছরখানেক আগে বাংলাদেশ থেকে ভারতে কাজের সন্ধানে যান। তারা তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির কাজ করছিলেন। মঙ্গলবার রাতে বসন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা করেন। সীমান্তের বাঁশঝাড়িয়া এলাকায় কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজনের হাতে, আরেকজনের পিঠে গুলি লাগে।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বুধবার ভোর ৪টার দিকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আহত দুজন অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। দেশে ফেরার সময় বিএসএফ তাদের গুলি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত