স্ট্রিম প্রতিবেদক

জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, জুলাই সনদ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। ধর্মীয় বিশ্বাসের জন্য ব্যক্তির সঙ্গে ব্যক্তির পার্থক্য করবে না রাষ্ট্র।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, ‘জুলাই সনদ নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করবে। একটি গণতান্ত্রিক, মানবিক দেশ সৃষ্টির স্বপ্নে আমাদের রক্তাক্ত পথ অতিক্রম করতে হয়েছে। অনেককে হারিয়ে যে সুবর্ণ সুযোগ এসেছে তা আর আমরা হারাতে চাই না।’
আলী রীয়াজ বলেন, ফ্যসিবাদের নিষ্পেষণে জর্জরিত রাষ্ট্রকে উদ্ধার করতে প্রচলিত ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে ব্যাপক সংস্কার করতে হবে। আর সেই সংস্কারের লক্ষ্যেই আসন্ন গণভোটে হ্যাঁ-বলা সময়ের দাবি। সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। এতদিন সেই জনগণকে বঞ্চিত রাখা হয়েছে। বিবেকের তাড়নায় গণভোটে অংশগ্রহণ জরুরি, যেন ভবিষ্যতের বাংলাদেশ অতীতের মতো না হয়। গণভোটের জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব।
রাষ্ট্রপতি নিয়োগ ও দায়িত্ব সম্পর্কে অধ্যাপক রীয়াজ বলেন, সংবিধান অনুসারে রাষ্ট্রপতি কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত এককভাবে নিতে পারেন না। অথচ বলা হয়, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন সচিবালয়, বিচার ব্যবস্থায় বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতি কর্তৃক পদায়ন করা হয়। কিন্তু বাস্তবে এগুলো তৎকালীন সরকারপ্রধানের ইচ্ছায় হয়ে আসছে।
আলী রীয়াজ আরও বলেন, গণভোটে হ্যাঁ-ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকবে না; এসব বলে অপপ্রচার চালানো হচ্ছে, যা সঠিক নয়। অপপ্রচারে বিভ্রান্ত না হতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব দেবেন্দ্র মাথ ওরাও।

রাশিয়ান সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সময় ড্রোন হামলায় রিয়াদ রশিদ (২৮) নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রুশ সেনাবাহিনীতে একই ক্যাম্পে থাকা নিহতের এক বন্ধু পরিবারকে এই খবর জানিয়েছেন।
১০ মিনিট আগে
মীর মুগ্ধসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১১ জনের হত্যার তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। যাচাই-বাছাই শেষে শিগগিরই প্রতিবেদনগুলো আদালতে উপস্থাপন করা হবে।
৩৫ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খাদ্যে অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বির উপস্থিতি সহজে বোঝার জন্য মোড়কের শুরুতেই তা উল্লেখ করা জরুরি। এক্ষেত্রে ফ্রন্ট অব প্যাক লেবেলিং (এফওপিএল) ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। শনিবার (৯ মে) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
১ ঘণ্টা আগে