কিশোরগঞ্জ হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ যুবক নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কিশোরগঞ্জ

বজ্রপাতে মৃত্যুর প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক
বজ্রপাতে মৃত্যুর প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চং নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম (৩০) ও একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৫)।

স্থানীয়রা জানান, সকালে মোকারম ও শাহ আলম একসঙ্গে মাছ ধরতে হাওরে যান। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

অনেক সময় গড়িয়ে যাওয়ার পরেও তাঁরা ফিরে না আসায় স্বজনরা খোঁজ নিতে গেলে, হাওরের হাঁটু পরিমাণ পানিতে লাশ পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। মোকাররম ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। শাহ আলম গ্রামেই শ্রমিকের কাজ করতেন।

করিমগঞ্জ থানার ওসি সোয়েব খান জানান, বজ্রপাতে দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত