ফিচার
সেহরিতে কী খাবেন, কী খাবেন না
স্ট্রিম ওয়াচ
ভারতে বসে কানে আসছিল নির্বাচন হবে না : নির্বাচন পর্যবেক্ষক শ্রীরাধা দত্ত
এক্সপ্লেইনার
মন্ত্রী-প্রতিমন্ত্রীর কী তফাৎ
ফিচার
সেহরিতে কী খাবেন, কী খাবেন না
নিউজ
পলিটিক্স
এক্সপ্লেইনার
এক্সক্লুসিভ
ফিচার
পপ স্ট্রিম
নিউজ
এই মুহূর্ত
পলিটিক্স
এক্সক্লুসিভ
এক্সপ্লেইনার
মতামত
স্ট্রিম ওয়াচ
ইন্টারন্যাশনাল
ফিচার
পপ স্ট্রিম
ইকোনোমি
স্পোর্টস
সোশ্যাল মিডিয়া
পরিবেশ ও জলবায়ু
বিজ্ঞান ও প্রযুক্তি
এডুকেশন
GEN জীবিকা
গ্যালারি
ফ্যাক্টচেক
ঢাকা স্ট্রিমের সব ফেসবুক-ইনস্টাগ্রাম পেজ হ্যাকড, জিডি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ও গণভোট ২০২৬
ক্লিক করুন
জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
ও গণভোট
ক্লিক করুন
এই মুহূর্ত
তিনটি আসনের কিছু কেন্দ্র নিয়ে অভিযোগ জামায়াতের
কুমিল্লা, শরীয়তপুর ও পটুয়াখালীর তিনটি আসনের কিছু কেন্দ্রে অনিয়ম, ভয়ভীতি প্রদর্শন ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
বেলা ২টা পর্যন্ত ভোট ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব
সংসদ নির্বাচনের সর্বশেষ তথ্য দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ জানান, সারাদেশে বেলা ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।
কুমিল্লায় নির্বাচিত এনসিপির হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আসনের মোট ১১৬ কেন্দ্রের ফলাফলে শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট।
ঝিনাইদহ-১: বিজয়ী ধানের শীষের আসাদুজ্জামান
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির মো. আসাদুজ্জামান। ধানের শীষের এই প্রার্থী মোট ১১৭ কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। তাদের ভোটের ব্যবধান ১ লাখ ১৬ হাজার ২১।
ভোটের আগে অভিযোগের ছড়াছড়ি
বিএনপির ১২৭ অভিযোগ, লাইলাতুল গুজব বলল জামায়াত
জামায়াতে ইসলামীর নেতাকর্মীর বিরুদ্ধে নির্বাচনের আগের রাতে টাকা দিয়ে ভোট কেনাবেচা, কেন্দ্র দখলের চেষ্টা, জালভোট, হিন্দু ভোটারদের হুমকিসহ নানা বিষয়ে ১২৭ অভিযোগ এনেছে বিএনপি।
পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
পটুয়াখালীর কলাপাড়ায় বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা কাজল মৃধাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভোটারদের টাকা দেওয়ার সময় তাঁকে আটক করেন কোস্টগার্ডের সদস্যরা।
আগের রাতেই বিএনপি আতঙ্ক তৈরি করেছে: এনসিপি
গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর অভিযোগ, নির্বাচনের আগের রাতেই বিএনপি ভোটের মাঠে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।
বদিউল আলম মজুমদারের সাক্ষাৎকার
অযোগ্যরা সুযোগ পেলে নির্বাচনের সমীকরণ বদলে যায়
নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’-এর পক্ষ থেকে যেসব গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, যা সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হতে পারত, তার অনেকগুলোই তারা গ্রহণ করেনি।
ভোলায় ভোটের তর্কে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫
ভোলার বোরহানউদ্দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পক্ষীয় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খতীরবা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি আসনে ভোট শুরুর আগেই বয়কট মোস্তফার
খাগড়াছড়ি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট শুরুর আগেই বয়কটের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফা। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, হস্তক্ষেপ এবং নিরাপত্তাহীনতার অভিযোগ এনে এই ঘোষণা দেন তিনি।
ঝিনাইদহে স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার
ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার এজেন্টের সই করা ২৩টি ফলাফল শিট উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই আসনের সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ।
দলে দলে কেন্দ্রে আসুন, ‘হ্যাঁ’ ভোট দিন: হেফাজতে ইসলাম
দুর্নীতিগ্রস্ত ও পশ্চাদপদ আমলাতন্ত্রের হয়রানি থেকে মুক্তি এবং দেশ বাঁচাতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে দেশবাসীকে আহ্বায়ক জানিয়েছে হেফাজতে ইসলাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ আহ্বান জানান।
জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট: জোনায়েদ সাকি
নানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জামায়াতে ইসলামীর পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন জোনায়েদ সাকি। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী।
হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে জসিম উদ্দিন (৪৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ, ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের অনুসারীরা অতর্কিত হামলা চালিয়ে এই ঘটনা ঘটিয়েছে।
বিএনপির ভূমিধস বিজয়ের হাতছানি
দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি বিষয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে তারেক রহমান দ্রুত দেশে ফিরতে বাধ্য হন। তিনি জনতার কাছ থেকে যে রাজকীয় অভ্যর্থনা পেয়েছেন, তা বিএনপির কর্মীদের আরও উজ্জীবিত করেছে।
সাতক্ষীরায় বিএনপি নেতার সঙ্গে বৈঠক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
নির্বাচনের দায়িত্বে এসে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকের অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআইকে) প্রত্যাহার করা হয়েছে।
সরেজমিন: প্রস্তুত ভোটকেন্দ্র, নিরাপত্তায় জোর
কয়েক ঘণ্টা পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কেন্দ্রগুলোতে ব্যালট, অমোচনীয় কালিসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম পৌঁছে গেছে সন্ধ্যার আগেই। রাতে চলছিল শেষ মুহূর্তের ছোটখাটো কাজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন কেন্দ্রের ভেতর ও বাইরে।
ঢাকা-৬ আসন
পোলিং এজেন্টদের মারধর ও ৩ কর্মীকে কারাদণ্ডের অভিযোগ জামায়াতের
নিজেদের ৫ জন পোলিং এজেন্টকে মারধর এবং পৃথক ঘটনায় শুনানি ছাড়া ৩ কর্মীকে কারাদণ্ড দেওয়ার অভিযোগ করেছে ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান।