জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

বেলা ২টা পর্যন্ত ভোট ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৩৪
ইসি সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

সংসদ নির্বাচনের সর্বশেষ তথ্য দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ জানান, সারাদেশে বেলা ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।

তিনি আরও জানান, মোট ৪২ হাজার ৬৫১ ভোটকেন্দ্রের মধ্যে বেলা ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টির তথ্য তারা পেয়েছেন। বাকি ৬ হাজার ৬২০টি কেন্দ্রের তথ্য এখনো পাওয়া যায়নি।

ইসি সচিব বলেন, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতেই এ হার নির্ধারণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আগাম কোনো মন্তব্য করা ঠিক হবে না। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আখতার আহমেদ জানান, ব্যক্তিগতভাবে তিনি রাজধানীর দুটি কেন্দ্র পরিদর্শন করেছেন। নিউ মার্কেটের পাশে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ও আজিমপুরের একটি কেন্দ্র। সেখানে কোনো অনিয়ম চোখে পড়েনি। দুপুরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। তবে পরে আমরা ফিরে আসার সময় দেখেছি ভোটারের চাপ আবার বাড়ছে। এটা সাধারণ একটি প্যাটার্ন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত