একসময়ের জনাকীর্ণ ও আবাসিক ভবনে ভরপুর গাজা শহর এখন এক মিলিয়ন মানুষের জোরপূর্বক বাস্তুচ্যুতির মুখোমুখি।
স্ট্রিম ডেস্ক

ইসরায়েল গাজায় ধ্বংসযজ্ঞ আরও বাড়িয়ে দিয়েছে এবং গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র দখলের পরিকল্পনা করছে। তারা প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণের 'ঘন বসতিপূর্ণ' এলাকায় সরিয়ে নিতে চাচ্ছে। আজ ভোর থেকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৩২ জন খাবারের জন্য গিয়ে প্রাণ হারিয়েছেন।
গতকাল রবিবার, গাজার আল-কুদস হাসপাতালের কাছে তাঁবুগুলোতে ইসরায়েলি গোলাবর্ষণের ফলে আগুন লেগে যায়। রেমাল এলাকার কাছে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
গাজা সরকারের মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেন, ইসরায়েলি সেনাবাহিনী আবাসিক এলাকায় 'বিস্ফোরক রোবট' ব্যবহার করছে এবং গাজা শহর থেকে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে নিচ্ছে।
রবিবার এক্স-এ দেওয়া এক বিবৃতিতে আল-থাওয়াবতা বলেন, গত তিন সপ্তাহে সেনাবাহিনী বেসামরিক এলাকায় ৮০টিরও বেশি বিস্ফোরক ফাটিয়েছে। তিনি একে 'পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার নীতি' বলে আখ্যায়িত করেন, যা ঘরবাড়ি ধ্বংস করেছে এবং মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছে।
আল জাজিরার যাচাই করা এক ভিডিওতে দেখা যায়, ধোঁয়া আকাশে উঠছে, এক শিশু পায়ে আঘাত পেয়ে চিৎকার করছে, এবং একজন পুরুষ মাটিতে পড়ে আছেন যার মাথায় গুরুতর আঘাত দেখা যাচ্ছে। ওই ভিডিওতে দেখা যায়, কীভাবে বিস্ফোরণে আবাসিক ভবনগুলো গুঁড়িয়ে গেছে এবং আশপাশজুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে।

পবিত্র রমজান শুরুর আগেই মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
১৮ মিনিট আগে
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি পুরোপুরি চালু হয়েছে কিনা, তা তেহরান স্পষ্ট করেনি।
১ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
২০ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ দিন আগে