বিশ্বজুড়ে কোটি মানুষের জীবনে পরিবর্তন আনা এক নাম টনি রবিন্স। তিনি শুধু মোটিভেশনাল স্পিকার নন, বরং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ‘লাইফ কোচ’ ও মেন্টর। অসংখ্য উদ্যোক্তা, নেতা ও সেলিব্রিটিকে তিনি গড়ে তুলেছেন প্রশিক্ষণের মাধ্যমে।
মিনহাজ রহমান পিয়াস

এক শীতের রাতে মাদকাসক্ত ও মানসিকভাবে অস্থিতিশীল এক মহিলা মদ্যপ অবস্থায় ছুরি হাতে তাড়া করেন তাঁরই ১৭ বছর বয়সী কিশোর ছেলেকে। এই ঘটনায় ছেলেটির জীবনের মোড় ঘুরে যায়। তিনি ঘর ছেড়ে বেরিয়ে আসেন, এরপর আর সেখানে ফিরে যাননি। এর সাত বছর পর, মাত্র চব্বিশ বছর বয়সে ছেলেটি মিলিয়ন ডলার আয় করে। বলছি বিশ্বসেরা কোচ টনি রবিন্সের কথা।
বাড়ি ছেড়ে বের হয়ে কলেজে ভর্তি না হয়ে রবিন্স প্রবেশ করেন কর্মজীবনে। প্রথমদিকে সেমিনার আয়োজনের কাজ করতেন তিনি। সেখান থেকেই ধীরে ধীরে মেন্টর হিসেবে কাজ শুরু করেন। তখন রবিন্স লক্ষ্য করেছিলেন, কীভাবে মাইন্ডসেট বদলে দেওয়া যেতে পারে, কীভাবে একজন মানুষের ধারণা ও অনুভূতি পরিবর্তন করা যায়।
মাত্র ২৩ বছর বয়সে রবিন্স তাঁর কোম্পানি ‘রবিন্স রিসার্চ ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড’ শুরু করেন। কোম্পানির মাধ্যমে তিনি পেশা হিসেবে তাঁর নিজের মোটিভেশনাল (অনুপ্রেরণামূলক) বক্তৃতা আর কোচিং ব্যবসা গড়ে তোলেন। এর এক বছরের মধ্যে প্রথম মিলিয়ন ডলার আয় করেন। বর্তমানে তিনি ৬০০ মিলিয়ন ডলারের মালিক। বলা হয়ে থাকে, টনি রবিন্স তাঁর সেমিনার, অডিও, ভিডিও প্রোগ্রাম মিলিয়ে প্রায় ১০০টি দেশের পাঁচ কোটির বেশি মানুষের কাছে মেন্টর হিসেবে পৌঁছেছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, মিডিয়া ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, সেলসফোর্সের প্রতিষ্ঠাতা মার্ক বেনিওফ, অভিনেতা হিউ জ্যাকম্যান, অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওসহ অনেক রাজনৈতিক ব্যক্তিত্বদের কোচ অথবা পরামর্শদাতা হিসেবে বিভিন্ন প্রতিবেদনে রবিন্সের নাম উঠে এসেছে। তাঁর সম্পর্কে অপরাহ উইনফ্রে বলেছিলেন, ‘টনি শুধু মোটিভেট করেন না, তিনি একজন মানুষের ভেতরটাকেই জাগিয়ে তোলেন।’
বলা হয়ে থাকে, দরিদ্র পরিবারে জন্ম নেওয়া রবিন্সের জীবনের শুরুর কষ্টই তাঁকে মানবিক করে তুলেছে। ১৯৯১ সালে তিনি প্রতিষ্ঠা করেন টনি রবিন্স ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন বিভিন্ন দেশে শিক্ষা, খাদ্য সহায়তা ও কমিউনিটি সার্ভিস প্রকল্পের মাধ্যমে লাখো মানুষের কাছে পৌঁছেছে। পরে তিনি ‘ফিডিং আমেরিকা’-এর সঙ্গে মিলে ‘১ বিলিয়ন মিলস চ্যালেঞ্জ’শুরু করেন, যার মাধ্যমে ইতিমধ্যে কোটি কোটি খাবারের প্যাকেট দরিদ্র মানুষের কাছে পৌঁছে গেছে। রবিন্স বলেন, ‘আমি ছোটবেলায় না খেয়ে থেকেছি। তাই আজ আমি নিশ্চিত করতে চাই, আর কেউ যেন ক্ষুধা নিয়ে ঘুমাতে না যায়।’

তবে রবিন্সের জীবনও বিতর্কমুক্ত নয়। ২০১৮ সালে তিনি নারীদের সমালোচনা করে বলেছিলেন যে, অনেকে নাকি নিজেদের গুরুত্ব বাড়াতে #MeToo আন্দোলনকে ব্যবহার করছেন। এই মন্তব্যের জন্য পরবর্তী সময়ে তিনি ক্ষমা চান। পরের বছর বেশ কয়েকজন নারী অভিযোগ করেন যে ১৯৯০-২০০০ সাল পর্যন্ত টনি রবিন্স তাঁদের যৌন হয়রানি করেছেন এবং তাঁর সেমিনারে নারীদের অবমাননাকর আচরণের শিকার হতে হয়েছে। অভিযোগকারীদের মধ্যে কয়েকজন তাঁর নিজের দলের সদস্যও ছিলেন। পরে আরও অভিযোগ ওঠে যে তিনি একজন কিশোরীকে যৌন নির্যাতন করেছিলেন।
রবিন্স এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, এসব অভিযোগ তাঁর সুনাম নষ্ট ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে। এ ঘটনার পর তিনি যুক্তরাজ্যে বাজফিড নিউজের বিরুদ্ধে মামলা করেন। কারণ, তাঁর বিরুদ্ধে প্রথম প্রতিবেদনটি তারাই প্রকাশ করেছিল। এছাড়াও তাঁর ব্যক্তিগত আচরণ নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও তিনি পরে ক্ষমা চেয়ে বলেছিলেন যে শেখার প্রক্রিয়া সব সময় নিখুঁত হয় না।
তবুও রবিন্সের জনপ্রিয়তা ও প্রভাব এতটাই গভীর যে আজও প্রতিদিন কোটি কোটি মানুষ তাঁর বক্তৃতা, বই ও ভিডিও থেকে জীবনের পথ খুঁজে নেয়।

আজকাল খেলনার দোকানে শুধু ছোট ছেলে-মেয়েদেরই দেখা যায় না, সেখানে পঁচিশ, ত্রিশ এমনকি এর চেয়ে বেশি বয়সীদেরও দেখা মিলছে। এখন তাদেরও দেখা যায় হাসিমুখে বিভিন্ন খেলনা নেড়ে-চেড়ে দেখছেন বা কিনছেন। কোনো শিশুর জন্য নয়, বরং তারা খেলনাটি কিনছেন নিজের জন্যই!
১৪ ঘণ্টা আগে
স্যামুয়েল হান্টিংটনের ‘সভ্যতার সংঘাত’ তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় দীর্ঘদিন ধরে অন্যতম বিতর্কিত ধারণা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই তত্ত্বে বলা হয়, স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব রাজনীতির সংঘাত আর কমিউনিজম বনাম পুঁজিবাদের মতো মতাদর্শভিত্তিক থাকবে না।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কত টাকা বেতন-ভাতা পান, এ প্রশ্নটি সাধারণ মানুষের মধ্যে বরাবরই কৌতূহলের জন্ম দেয়। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের সময় এই আলোচনা আরও জোরালো হয়। বেতনের বাইরে তাঁরা আর কী কী সুযোগ-সুবিধা পান, রাষ্ট্র তাঁদের পেছনে কী ধরনের খরচ বহন করে, এসব নিয়েও মানুষে
১৬ ঘণ্টা আগে
পাঠ্যপুস্তকের ভাষা কোনো নিরীহ বস্তু নয়। এর পেছনে থাকে দৃষ্টিভঙ্গি আর রাষ্ট্রের নীরব উপস্থিতি। আরেকটি সত্য হলো, পাঠ্যবই রচনার প্রক্রিয়ায় অনেক সময় নিরাপত্তা-ভাবনা বড় হয়ে ওঠে: ‘এটা লিখলে বিতর্ক হবে না তো?
১ দিন আগে