খালেদা, জুবাইদা, শামিলা: দুই প্রজন্মের একসঙ্গে দেশে ফেরা কি নতুন রাজনীতির ইঙ্গিতবাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দুই প্রজন্মের তিন নারী একসঙ্গে দেশের মাটিতে পা রেখেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শামিলা রহমান সিঁথি গতকাল সোমবার স্থানীয় সময় ২টা ১০ মিনিটে লন্ডনে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হন। তাঁদের এই ফেরা কি
খালেদা জিয়ার পথচলার ফুল আর কাঁটাআজ দেশের মাটিতে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন দলনেত্রী। এটি কী হতে চলেছে বিএনপির রাজনীতির সম্ভাব্য নতুন অধ্যায়ের যাত্রা? এর আগে-পরে অনেকবার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া আসা করেছেন তিনি। কিন্তু তিনি এবার ফিরে এলেন গণঅভ্যুত্থান-পরবর্তী
ক্যাথলিক না হয়েও ট্রাম্প কেন পোপ হতে চানপোপ ফ্রান্সিস মারা গেছেন। ভ্যাটিকানে বাজছে শোকসংগীত। ঠিক তখনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হালকা রস লাগিয়ে বললেন, ‘আমি পোপ হতে চাই, এটাই আমার এক নম্বর পছন্দ।’
বিজ্ঞাপনে ঢেকে যাচ্ছে ক্রিকেটারদের জার্সি, ভবিষ্যতে কি আরও বাড়বে?আজকাল ক্রিকেট মাঠে ক্রিকেটারদের বুকে-পিঠে-কাঁধে-মাথায় সর্বত্রই দেখা যায় বিচিত্র সব কোম্পানির লোগো। তার সংখ্যা এত বেশি যে খেলোয়াড়দের নাম, যা আগে পিঠে লেখা থাকত, তা এখন থাকে কোমরের কাছাকাছি। ক্রিকেটে স্পন্সরশিপের এই দৌরাত্ম নতুন কিছু নয়। এই প্রবণতা সারা বিশ্বেই রয়েছে। দিন যত যাচ্ছে,
‘ফুটো হয়ে যাওয়া বেলুন’: পেহেলগাম হামলায় ধসে পড়ল মোদির ‘নয়া কাশ্মীর’ ন্যারেটিভ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভাষণে আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছিলেন যে, তাঁর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এমন একটি কাশ্মীর গড়ে তুলবে যা শুধু সন্ত্রাসমুক্তই নয়, বরং পর্যটকদের জন্য এক স্বর্গরাজ্যে পরিণত হবে। তবে ২০২৫ সালের শুরুতে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি
যে কারণে রাখাইন করিডর নিয়ে বিতর্কগৃহযুদ্ধে পর্যদুস্ত মিয়ানমারের রাখাইন রাজ্য। এ বছর রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। তাই সংস্থাটি এই অঞ্চলে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের সাহায্য চায়। আর এর অংশ হিসেবে একটি ‘মানবিক করিডর’ স্থাপনের কথা বলা হচ্ছে।জাতিসংঘ বলছে করিডর করে ত্রাণ পাঠানো না হলে মানবিক সংকট বাড়বে। এতে আরও বেশি
নতুন পোপ নির্বাচন শুরু ৭ মে : যেভাবে চলে এই গোপন প্রক্রিয়ারোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ নির্বাচনের দিন গোনা শুরু হয়েছে। বহু বছরের পুরনো রীতিতে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয় সঙ্গোপনে। সিএনএন, বিবিস ঘেঁটে জানাচ্ছেন হেমায়েত হোসেন সোমবার (২৮ এপ্রিল) ক্যাথলিকেরা নতুন পোপ নির্বাচনের জন্য কার্ডিনাল সম্মেলন (পোপ কনক্লেভ) শুরুর দিনক্ষণ হিসেবে ৭ মে চূড়ান
স্টারলিংক: কী, কেন, কীভাবে?ইন্টারনেট সেবার এই দুরবস্থা কাটাতে অনেকের পছন্দ ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। বিশ্বের ১০০টির বেশি দেশে এটি কাজ করছে। দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম ভুটানে স্টারলিংকের সেবা চালু হয়। সম্প্রতি বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার ব্যাপারে স্টারলিংককে প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ
পহেলগামের কান্না, বলিউড কি আবারও ঘৃণা উৎপাদনের কারখানায় পরিণত হবেহল থেকে সিনেমা শেষে দর্শকেরা কাঁদতে কাঁদতে বের হচ্ছেন, এই দৃশ্য আমাদের অচেনা নয়। বলিউডের ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার ক্ষেত্রে এমন দৃশ্যই দেখা গিয়েছিল। দর্শকদের কাঁদানোর জন্য প্রস্তুতিও নেওয়া হয়েছিল বিস্তর। বিজেপি শাসিত রাজ্যগুলোতে সিনেমার টিকিটের কর মওকুফ করা হয়েছিল। কোথাও কোথাও ব্যবস্থা করা হয়েছিল
ঢাকা কলেজ-সিটি কলেজ মারামারিকীসের আশায়, কীসের নেশায় ‘দ্বন্দ্বে’ জড়ায় তারা!সব শিক্ষার্থীই নিজের প্রতিষ্ঠানকে ‘শ্রেষ্ঠ’ ভাবে। প্রতিষ্ঠানের গৌরব থেকেও বিভিন্ন সময় তুচ্ছ ঘটনা থেকে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। এ ছাড়া ‘রাজনীতি’ একটি বড় কারণ।
ওয়ারেন হেস্টিং কেন আলিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেছিলেন১৭৮১ সালের ১৭ এপ্রিল ব্রিটিশ শিক্ষাব্যবস্থার আলোকে মুসলমানদের জন্য কলকাতা আলিয়া মাদরাসা স্থাপন করেছিলেন ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস। সেই ধারাবাহিকতায় পরে ঢাকায় প্রতিষ্ঠিত হয় ঢাকা আলিয়া মাদরাসা। বিস্তারিত জানাচ্ছেন মীর হুজাইফা আল মামদূহ অবিভক্ত ব্রিটিশ ভারতে আলিয়া মাদরাসা শিক্ষার শুরু হয়েছিল সেই
পেঁয়াজচাষি রুহুল আমিন মরিয়া প্রমাণ করিলেন…রুহুল আমিন রাজশাহীর বাঘা উপজেলার কৃষক। ৭০ বছর বয়সী এই মানুষটিকে গত বুধবার খুব শান্তভাবে ট্রেনের নিচে শুয়ে পড়তে দেখা যায় এক ভিডিওতে। তিনি ট্রেনে কাটা পড়েন স্বেচ্ছায়। ভিউ-ব্যবসায়ীরা নানান আনুমানিক সুরতহাল করলেন ভদ্রলোকের শারীরিক-মানসিক-পারিবারিক ব্যাপারে। স্ত্রী মারা গেছেন, সন্তানরা
জলবায়ু ৪: বাংলাদেশের কি হাল বানিয়েছে জলবায়ু পরিবর্তন২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে ১৮০টি দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবের তথ্য নিয়ে বার্লিনভিত্তিক সংস্থা জার্মান ওয়াচ বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক ২০২১ প্রকাশ করেছে। সূচক অনুসারে সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিতে থাকা শীর্ষ ১০ টি দেশ হলো যথাক্রমে পুয়ের্তোরিকো, মিয়ানমার, হাইতি, ফিলিপাইন, মোজাম্বিক, বাহামা,
জলবায়ু ৩: জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘ কি করেছে?জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য জাতিসংঘ নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। প্রণয়ন করেছে বিভিন্ন নীতিমালা এবং প্রতি বছর কপ সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যপী সচেতনতা বৃদ্ধিসহ নানা ধরনের কার্যক্রম গ্রহণ করেছে।জাতিসংঘের পক্ষ থেকে ১৯৭২ সালে স্টকহোম সম্মেলনের (ইউএন কনফারেন্স অন দ্যা হিউম্যান এনভায়রনমেন্ট) মাধ্যমে
জলবায়ু ২: দুনিয়ায় কি প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তন?জাতিসংঘের ক্লাইমেট অ্যাকশনের তথ্য অনুসারে, ভূ–পৃষ্ঠে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ বৃদ্ধি পাচ্ছে আঠারো শ শতকের শিল্প বিপ্লবের শুরু থেকে থেকে। ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পেয়ে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের ফলে হিমশৈল গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের পানির লবন লোকালয়ে ঢুকে পানি
জলবায়ু ১: গ্রিন হাউজ গ্যাস কি? জলবায়ু পরিবর্তনের সঙ্গে এর সম্পর্ক কি?শীতপ্রধান দেশগুলোতে তীব্র শীতের কারণে শাকসবজির চাষ হয় না। এ পরিস্থিতি মোকাবিলার জন্য জমির ওপর কাচের ঘর বানানো হয়। যেখানে সূর্যের রশ্মি সহজে ঢুকতে পারে কিন্তু বেরিয়ে যেতে পারে না। ফলে ঘরের ভেতরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে শাকসবজি চাষের অনুকূল হয়। এই কাচের ঘরকে বলা হয় গ্রিন হাউজ।
নতুন বাজেট ঘিরে জনমনে রয়েছে যেসব প্রশ্ননতুন অর্থবছরের বাজেট ঘিরে জনমনে রয়েছে নানা প্রশ্ন, কৌতূহল ও বিভ্রান্তি। বিশেষ করে এবারের বাজেট যেহেতু একটি অন্তর্বর্তী সরকারের সময়ে ঘোষণা হচ্ছে, তাই অনেকেরই প্রশ্ন, এবারের বাজেট একটি পূর্ণাঙ্গ বাজেট, নাকি কেবল একটি প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষার প্রস্তাবনা?