যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতিঅন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠক করেছেন। দুপক্ষের আলোচনায় শুল্ক বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।
শুল্ক নিয়ে ‘বেশিরভাগ ইস্যুতে একমত’ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র, আলোচনা আগামীকালওবাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে আলোচনার প্রথম দিন শেষ হয়েছে। কাল, পরশুও আলোচনা চলবে। যুক্তি-তর্কে অধিকাংশ বিষয়ে দুইপক্ষ একমত হয়েছে। তবে এখনই শুল্ক ইস্যু নিয়ে মন্তব্য করা যাবে না।’
ট্রাম্পের শুল্ক বাংলাদেশের রপ্তানি খাতের জন্য বড় বিপর্যয়ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের তথ্য বলছে, গত বছর যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যে গড়ে প্রায় ১৫ শতাংশ শুল্ক দিতে হয়েছে। ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হলে মোট শুল্কহার দাঁড়াবে ৫০ শতাংশ।
যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্কের মুখে বাংলাদেশ, চলছে শেষ মুহূর্তের আলোচনামার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে এই শুল্ক আরোপ করা হচ্ছে।
গত বছরের তুলনায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে ৩.০৩ শতাংশশুধু খাদ্য মূল্যস্ফীতি নয়, কমেছে সাধারণ মূল্যস্ফীতিও। গত বছরের জুন মাসে সাধারণ মুল্যস্ফীতি যেখানে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ, চলতি বছরের জুনে সেটি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে।
পোশাক খাতে যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম নতুন চুক্তি, পিছিয়ে পড়ল বাংলাদেশবাংলাদেশের তৈরি পোশাক শিল্প বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র নতুন বাণিজ্য চুক্তি ভিয়েতনামের জন্য সুবিধা নিয়ে এলেও বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে।
প্রায়ই কমে এলপিজির দাম, ভোক্তারা সুফল পান কিবিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার জানান, ‘আমাদের দেশে গ্যাসের দাম ওঠানামা করার পেছনে দুটি কারণ রয়েছে। সৌদিতে দামের পরিবর্তন এবং ডলারের দাম ওঠানামা।’
১৯৭৩ সালের পর ডলারের সর্বোচ্চ পতনবিশ্লেষকেরা বলছেন, আগ্রাসী শুল্কনীতি ও ‘একঘরে’ পররাষ্ট্রনীতির মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বব্যবস্থা পুনর্গঠনের চেষ্টা, ডলারের মানের ক্ষেত্রে হয়ে উঠেছে ‘ভূমিকম্পের মতো ঘটনা’।
অনলাইনে ১৭ লাখের বেশি করদাতার রিটার্ন দাখিল, যেভাবে জমা দেবেন ই-রিটার্নগত ৯ সেপ্টেম্বর ২০২৪-২৫ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনলাইন ব্যবস্থা চালু করে এনবিআর। প্রতিবছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারেন।
রাজস্ব আদায় অচলাবস্থার অবসান, এনবিআরের আন্দোলন স্থগিতদীর্ঘ টানাপোড়েন ও শাটডাউন কর্মসূচির পর সমঝোতায় পৌঁছে আন্দোলন প্রত্যাহার করেছে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় সমাধান আসে। সরকারের পক্ষ থেকে গঠিত হয়েছে উপদেষ্টা কমিটি ও ‘অত্যাবশ্যকীয় সেবা’ ঘোষণার প্রস্তাব।
এনবিআর সংকট: সমঝোতা হয়নি সরকার ও আন্দোলনকারীদেরচলমান আন্দোলনের মধ্যে আজ রোববার এনবিআর কর্তাদের সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বৈঠকে বসার কথা থাকলেও শেষমেষ হচ্ছে না সেটি। সমঝোতায় যেতে পারছে না সরকার ও কর্মকর্তারা। ফলে এনবিআরে দেখা দিয়েছে গভীর সংকট।
এনবিআরে শাটডাউন কর্মসূচি, বন্ধ দেশের সব কাস্টমস কার্যক্রমশাটডাউনের প্রভাব পড়েছে দেশের শুল্কব্যবস্থাজুড়ে। চট্টগ্রাম বন্দর, বেনাপোল, ঢাকা কাস্টমস হাউসসহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্কস্টেশনে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
মুখোমুখি ঢাকা-দিল্লিবাংলাদেশ থেকে পাট, পাটজাত পণ্য ও তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা ভারতেরবাংলাদেশের পাট ও তৈরি পোশাকসহ কিছু পণ্যের স্থলপথে আমদানিতে ভারত নিষেধাজ্ঞা জারি করেছে। এই পদক্ষেপে দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
দুই কিস্তি ঋণছাড়ের পর বাংলাদেশ নিয়ে নতুন বার্তা আইএমএফেরবাংলাদেশের জন্য দুই কিস্তিতে ১৩৭ কোটি ডলার ঋণছাড় অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দেশের অর্থনীতি নিয়ে পূর্বাভাস ও চলতি সময়ের অর্থনীতির মূল্যায়নও করেছে সংস্থাটি। সেই সঙ্গে দিয়েছে কিছু পরামর্শও।
দেশে চালু হলো গুগল পে, যেভাবে ব্যবহার করবেনএখন মানিব্যাগ থেকে কার্ড সরিয়ে গুগল পে চালুর সময় এসেছে। যার মাধ্যমে শুধু দেশে নয়, সারা পৃথিবীতে লেনদেন করা যাবে।
মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, গঠিত নতুন দুই সংস্থাদীর্ঘদিন ধরে রাজস্ব ব্যবস্থাপনার কেন্দ্রীয় সংস্থা হিসেবে দায়িত্ব পালনকারী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে বিলুপ্ত ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই পরিবর্তনের ফলে গঠিত হয়েছে দুটি নতুন সংস্থা: রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ
অর্থনীতি বদলে দেওয়া পোশাক শিল্পে শঙ্কাএকদিকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির শঙ্কা, অন্যদিকে স্বৈরাচার পতনের পর সৃষ্ট রাজনৈতিক অনিশ্চয়তা—সব মিলিয়ে দেশের পোশাক খাত ও সামগ্রিক অর্থনীতি পড়েছে গভীর উদ্বেগের মুখে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩৭ শতাংশ শুল্ক সাময়িকভাবে স্থগিত থাকলেও, সেই আতঙ্কে দিন কাটাচ্ছেন লাখ লাখ পোশাক শ্রমিক।