স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানানো হয়েছে। যদিও শুরুতে ৩৭ শতাংশ হার প্রস্তাব করা হয়েছিল, পরে তা কমিয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে এটি বাংলাদেশের প্রত্যাশিত ২০ শতাংশ শুল্কের চেয়ে অনেক বেশি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে এই শুল্ক আরোপ করা হচ্ছে। ট্রাম্প আরও বলেন, ‘যদি বাংলাদেশ পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে সেই বাড়তি হার যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশের সঙ্গে যোগ হবে।’
ট্রাম্প চিঠিতে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশি কোম্পানিগুলো শুল্কমুক্ত সুবিধা পাবে এবং এর অনুমোদন প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে। এ ছাড়া বাংলাদেশ যদি তাদের শুল্ক, অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা সংশোধন করে, তাহলে শুল্কহার পুনর্বিবেচনার ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও এই দলে রয়েছেন। ইতিমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে এবং আগামীকাল বুধবার (৯ জুলাই) আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
শফিকুল আলম আরও জানান, ঢাকা আশাবাদী যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি ‘উইন-উইন’ বাণিজ্য চুক্তি হবে যা দুই দেশের জন্যই লাভজনক হবে।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের রপ্তানি-নির্ভর অর্থনীতির ওপর এই উচ্চ শুল্কের বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে, বিশেষ করে তৈরি পোশাক খাতে।

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নতুন করে দর ঠিক করে দিয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতিভরি বিক্রি হবে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এই হিসাবে আগের দর থেকে ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
৫ ঘণ্টা আগে
ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৯ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১ দিন আগে