স্ট্রিম ডেস্ক

গত বছরের জুনের তুলনায় এ বছরের জুনে খাদ্য মূল্যস্ফীতি কমেছে তিন দশমিক শূন্য তিন শতাংশ। ২০২৪ সালের জুনে পয়েন্ট টু পয়েন্ট খাদ্য মূলস্ফীতি ছিল ১০ দশমিক চার দুই শতাংশ। এ বছরের জুনে তা কমে হয়েছে সাত দশমিক তিন নয় শতাংশ।
সোমবার (৭ জুলাই) বিকেলে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, ‘খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।’ অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলেও এ পোস্টে উল্লেখ করেন তিনি।

বিবিএসের প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায় ২০২২ সাল থেকে প্রতি মাসের মে ও জুন মাসের তুলনায় চলতি বছরের মে ও জুন মাসে খাদ্য মূল্যস্ফীতির হার সবচেয়ে কম।
শুধু খাদ্য মূল্যস্ফীতি নয়, কমেছে সাধারণ মূল্যস্ফীতিও। গত বছরের জুন মাসে সাধারণ মুল্যস্ফীতি যেখানে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ, চলতি বছরের জুনে সেটি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে।
তবে গত বছরের জুন মাসের তুলনায় চলতি বছরের জুন মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৫ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। নিজের ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, ‘খাদ্যবহির্ভুত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।’

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নতুন করে দর ঠিক করে দিয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতিভরি বিক্রি হবে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এই হিসাবে আগের দর থেকে ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
১৭ ঘণ্টা আগে
ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
১ দিন আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
২ দিন আগে