স্ট্রিম প্রতিবেদক

আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বয়ংক্রিয় করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন সফটওয়্যার ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) চালু করেছে।
আজ রবিবার( ১৪ সেপ্টেম্বর ) এনবিআর সদর দপ্তরের মাল্টিপারপাস হলে সফটওয়্যারটির উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘এখন থেকে করদাতাদের ঘরে বসেই রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে, ফলে অফিসে দৌড়াদৌড়ি কমবে। আগামী বছর থেকে করপোরেট করের অনলাইন রিটার্ন জমা বাধ্যতামূলক হবে। সিস্টেমের মাধ্যমে হিসাব স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা সম্ভব, তাই ভুল কম হবে এবং অডিট প্রক্রিয়াও সহজ হবে।’
সালেহউদ্দিন আহমেদ কর আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘সরকারকে অন্ধকারে রাখবেন না। ভালো সেবা দিলে করদাতারা স্বেচ্ছায় মূল্য প্রদান করবে। সফটওয়্যারটি করদাতা ও আদায়কারীর জন্য সুবিধাজনক।’
নতুন সফটওয়্যারের মাধ্যমে অনুমোদিত কর আইনজীবী ও ট্যাক্স পেশাজীবীরা করদাতাদের সম্মতিতে অনলাইন রিটার্ন পূরণ করতে পারবেন। টিআরএমএস একটি দেশীয় সফটওয়্যার, যা এনবিআরের আয়কর কর্মকর্তারা ও স্থানীয় আইটি প্রোগ্রামারদের সহায়তায় তৈরি করা হয়েছে।
এনবিআর আরও জানায়, করদাতারা মোবাইলের মাধ্যমে বায়োমেট্রিক ওটিপি শেয়ার করে অনুমোদিত প্রতিনিধিকে রিটার্ন জমার অধিকার দিতে পারবেন। সফটওয়্যারে প্রতিটি রিটার্ন আলাদাভাবে সংরক্ষণ করা হবে, যাতে তথ্য সুরক্ষিত ও স্বচ্ছ থাকে। এ ছাড়া, এনবিআর করদাতাদের অনলাইন রিটার্ন জমা দেওয়ার প্রশিক্ষণও প্রদান করবে।
টিআরএমএসর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হল অনুমোদিত সকল কর আইনজীবীর ডিজিটাল নিবন্ধন, যার মাধ্যমে তারা করদাতাদের রিটার্ন জমা দেওয়ার কাজ করতে পারবেন। এ ছাড়া, করদাতাদের অনুমোদনের মাধ্যমে অনলাইন রিটার্ন জমা দেওয়ার সুবিধা প্রদান করা হয়েছে। জমাকৃত রিটার্নগুলি স্বচ্ছ ও নিরাপদভাবে সংরক্ষণ করা হয়, যাতে তথ্য সুরক্ষিত থাকে। সবশেষে, সফটওয়্যারের ইন্টারফেসটি ব্যবহারকারী-বান্ধবভাবে ডিজাইন করা হয়েছে, যা করদাতা এবং অনুমোদিত প্রতিনিধিদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ ও সুবিধাজনক করে তোলে।
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, সফটওয়্যারটি দেশের প্রতিটি করদাতা ও ট্যাক্স আইনজীবীর জন্য সুবিধাজনক হবে এবং কর প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করবে।
টিআরএমএস সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন: https://trms.nbr.gov.bd/

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৩ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১৯ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১ দিন আগে