স্ট্রিম প্রতিবেদক

সাধারণত কোনো দেশের বাজেট প্রস্তাব হয়ে থাকে দেশটির সংসদেই। তবে এই মুহূর্তে বাংলাদেশে কোনো সংসদ ব্যবস্থা কার্যকর না থাকায় ২০২৫-২৬ অর্থবছরের নতুন বাজেট উপস্থাপিত হচ্ছে ভিন্ন প্রক্রিয়ায়।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) বেলা ৩টায় উপস্থাপন করেছেন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট। এই বাজেট বাংলাদেশের ৫৪তম। তবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম।
সংসদের বাইরে বাজেট প্রস্তাব অপ্রচলিত হলেও বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০০৭ ও ২০০৮ সালেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তৎকালীন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন। তখনও দেশে কার্যকর ছিল না সংসদ ব্যবস্থা।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এবারের বাজেটের মূল লক্ষ্য। এজন্য বাজেটের আকার কমিয়ে ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের (২০২৪-২৫) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।
সংসদ না থাকায় এবারের বাজেট নিয়ে কোনো আলোচনা বা বিতর্ক হবে না। তবে বাজেট ঘোষণার পর নাগরিকদের কাছ থেকে মতামত আহ্বান করবে অর্থ মন্ত্রণালয়। এসব মতামতের ভিত্তিতে বাজেট চূড়ান্ত করে আগামী ২৩ জুনের পর অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
বাংলাদেশের প্রথম বাজেট উপস্থাপন করেছিলেন তাজউদ্দিন আহমেদ, ১৯৭২-৭৩ অর্থবছরে। এবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ তাঁর প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয় ছাড়াও এই উপদেষ্টা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্বও পালন করছেন।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১১ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১৬ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৯ ঘণ্টা আগে