ঋণ করে নয়, নিজেদের অর্থে উন্নয়ন করতে হবে: অর্থমন্ত্রীঋণনির্ভরতা কমিয়ে নিজস্ব সম্পদ ও রাজস্বের টাকায় উন্নয়নের পথে দেশকে নিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের উন্নয়নকে ঋণনির্ভর থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ আরও শক্তিশালী করতে হবে।১৮ আগস্ট ২০২৬
রাজস্ব-জিডিপি অনুপাত ১৫ শতাংশ করার লক্ষ্য: রাশেদ তিতুমীরপ্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, ২০৩৫ সালের মধ্যে রাজস্ব-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এ ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। অর্থ ও পরিকল্১৮ আগস্ট ২০২৬
কাপ্তাই হ্রদে ৫ দিনে ৬৪০ টন মাছ, শুল্ক আদায় ১.৪২ কোটি টাকাসাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরুর প্রথম পাঁচ দিনে ৬৪০ মেট্রিক টন মাছ বাজারজাত করা হয়েছে। এসব মাছ থেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ১ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা শুল্ক আয় করেছে। ১৬ আগস্ট ২০২৬
গত অর্থবছরে এনবিআরের রাজস্ব ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকাসদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা ঘাটতি দেখা দিয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) এনবিআরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।০৪ আগস্ট ২০২৬
পাওনা আদায়ে এনবিআরের সামনে গ্রামীণফোনের চাকরিচ্যুত কর্মীদের সমাবেশদীর্ঘ ১৬ বছর ধরে আইনগতভাবে প্রাপ্য লভ্যাংশের টাকা আটকে রাখার অভিযোগে গ্রামীণফোন লিমিটেডের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা। বকেয়া পাওনা আদায় ও সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আহরণের সুযোগ নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।০৩ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমায় ৫% প্রণোদনানতুন করবর্ষের শুরুতেই আয়কর রিটার্ন দাখিল উৎসাহিত করতে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ প্রণোদনা বা ছাড়ের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।০২ আগস্ট ২০২৬
আইএমএফের ঋণ কর্মসূচি: শর্তের বাইরেও বাংলাদেশের জন্য যা জরুরিআন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আবারও আলোচনায় বসেছে বাংলাদেশ। আগের ঋণ কর্মসূচির বেশ কয়েকটি শর্ত পূরণ না হওয়ায় সেটি প্রত্যাশামতো এগোয়নি। এবার আইএমএফের মূল জোর দুটি বিষয়ে—এক. রাজস্ব আহরণ বৃদ্ধি; দুই. সরকারের পরিচালন ব্যয় কমিয়ে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা।৩০ জুলাই ২০২৬
উৎসে কর আদায়ে এনবিআরের নতুন আইডি ‘ডব্লিউআইএন’স্বয়ংক্রিয় কর ফেরতের দাবির মধ্যেই উৎসে কর কর্তনকারীদের জন্য উইথহোল্ডিং আইডেন্টিফিকেশন নম্বর বা ‘ডব্লিউআইএন’ আইডি চালুর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী তিনটি শ্রেণিতে এই স্বতন্ত্র পরিচিতি নম্বর দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।২৯ জুলাই ২০২৬
বদিউর রহমানের সাক্ষাৎকারপ্রশাসন ঠিক করতে কঠোর ‘হায়ার অ্যান্ড ফায়ার’ নীতি চালু করতে হবেনেতৃত্বকে জানতে হবে কীভাবে কাজ আদায় করে নিতে হয়। গৃহকর্ত্রীকে যেমন জানতে হয় গৃহকর্মীর কাছ থেকে কীভাবে কাজ আদায় করতে হবে, ঠিক তেমনি সরকারের নীতিনির্ধারকদেরও জানতে হবে আমলাদের দিয়ে কীভাবে নীতি বাস্তবায়ন করতে হয়। সরকারে যদি দলীয়, অযোগ্য বা অপদার্থ লোক বসানো হয়, তারা কোনো ইতিবাচক অবদান রাখতে পারবে না।২৪ জুলাই ২০২৬
পণ্যের উৎসে কর আদায়ে জোর, কর কর্মকর্তাদের ক্ষমতা জানাল এনবিআরদেশব্যাপী বিভিন্ন পণ্যের উৎসে কর আদায় পর্যবেক্ষণ ও যাচাই কার্যক্রম জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের বিভিন্ন কর অঞ্চলগুলোতে বিশেষ দল এই কার্যক্রম পরিচালনা করছে।১৯ জুলাই ২০২৬
সম্পত্তি হস্তান্তরে উৎস কর ও দানকরের অস্পষ্টতা দূর করল এনবিআরহেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নিবন্ধনকালে কোনো উৎস কর পরিশোধের প্রয়োজন নেই, তবে ‘দানকর আইন, ১৯৯০’ অনুযায়ী প্রযোজ্য হারে দানকর পরিশোধ করতে হবে।০৭ জুলাই ২০২৬