স্ট্রিম ডেস্ক

সরকার প্রতি বছর একটি আয়-ব্যয়ের হিসাব করে, সেটি-ই বাজেট। অর্থাৎ আগামী বছর সরকার কত টাকা আয় করতে চায়, আর সেই টাকা কোন কোন খাতে খরচ করবে–এই পুরো পরিকল্পনার নামই বাজেট। এখানে সরকার আগে ব্যয়ের হিসাব করে, পরে সে বুঝে আয়ের খাত ঠিক করে।
সরকারের সবচেয়ে বড় আয়ের উৎস হলো কর বা ট্যাক্স। মানুষ যখন বাজারে কিছু কেনে, রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করে অথবা মোবাইলে রিচার্জ করে–তখন যে অতিরিক্ত টাকা কেটে নেয়া হয়, সেটার একটা বড় অংশ যায় সরকারের কাছে। একে বলে ভ্যাট (মূল্য সংযোজন কর)। আবার কারও আয় নির্দিষ্ট পরিমাণের বেশি হলে, তাঁর আয় থেকে যে অংশ কেটে নেওয়া হয়, সেটিকে বলে আয়কর। এসব কর মিলে যা আসে, তাকেই বলে রাজস্ব আয়।
সরকার শুধু ভ্যাট আর আয়কর থেকে না, আমদানি-রপ্তানি পণ্যের ওপর শুল্ক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মুনাফা, এমনকি বিদেশ থেকে পাওয়া ঋণ বা অনুদানের মাধ্যমেও আয় করে।
সরকারের খরচ দুই ধরনের হয়–একটা হলো নিয়মিত খরচ, যেমন–সরকারি কর্মচারীদের বেতন, বিদ্যুৎ-পানি বিল, অফিস চালানোর খরচ ইত্যাদি। আরেকটা হলো উন্নয়নমূলক খরচ, যেমন–নতুন স্কুল, হাসপাতাল, সড়ক, সেতু বানানো ইত্যাদি। এই উন্নয়নমূলক খরচের পরিকল্পনাকেই বলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংক্ষেপে এডিপি (ADP)।
কখনো কখনো সরকারের আয় থেকে খরচ বেশি হয়। তখন এটিকে বলে ঘাটতি বাজেট। এই ঘাটতি মেটাতে সরকার ঋণ নেয়–দেশি বা বিদেশি উৎস থেকে।
বাজেটের সময় যেসব শব্দ প্রায়ই শোনা যায়, সেগুলোর অর্থ এখানে দেওয়া হলো-
ভর্তুকি- কোনো জিনিসের প্রকৃত দাম থেকে সরকার কিছু অংশ নিজে দিয়ে দেয়, যেন নাগরিকেরা সস্তায় তা কিনতে পারেন। এটিকেই ভর্তুকি দেওয়া বলে। যেমন, কৃষকের জন্য সারের দাম কম রাখা হয়। কারণ সরকার বাকিটা বহন করে।
ঘাটতি- এটি হলো আয় ও খরচের মধ্যে পার্থক্য। যদি খরচ বেশি হয় ও আয় কম, তাহলে সেটি ঘাটতি বাজেট।
উন্নয়ন বাজেট- এটি হলো সেসব খরচ, যা সরাসরি দেশের অবকাঠামো ও জনসেবার মান বাড়ায়–যেমন রাস্তা বানানো, সেতু তৈরি, বিদ্যুৎ প্রকল্প ইত্যাদি।
রাজস্ব বাজেট- দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য গৃহীত বাজেটকে রাজস্ব বাজেট বলে।
সামাজিক নিরাপত্তা খাত- বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি এই খাতের অন্তর্ভুক্ত। সরকারের বাজেটে এ খাতেও বরাদ্দ রাখা হয়।
মুদ্রাস্ফীতি- একই জিনিসের দাম আগের তুলনায় বেড়ে যাওয়া, ফলে টাকার ক্রয়ক্ষমতা কমে যায়। সাধারণত পণ্যের মজুদ ও সরবরাহকৃত মুদ্রার পরিমাণে ভারসাম্য না থাকলে, অর্থাৎ, অতিরিক্ত মুদ্রা ছাপানো হলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। বাজেট ঘোষণার পর অনেক সময়ই মুদ্রাস্ফীতির প্রভাব নিয়ে আলোচনা হয়।
অপর্যাপ্ত বরাদ্দ- কোনো খাতে খুব কম টাকা বরাদ্দ দেওয়া, যেটা দিয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
উৎস কর- গ্রাহকের আয় বা লেনদেনের সময় সরাসরি কেটে নেওয়া কর। যেমন, অনেক প্রতিষ্ঠানে বেতন প্রদানের সঙ্গেই কর কেটে রাখা হয়।
আবগারি শুল্ক- দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যের ওপর যখন কর আরোপ করা হয়, তাকে আবগারি শুল্ক বলে।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৫ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১১ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৪ ঘণ্টা আগে