ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ: গাইবান্ধার দুই উপজেলায় ইউএনও অফিসে হামলা-ভাঙচুরফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সমাজসেবা কার্যালয়ে তালা দেওয়া হয়েছে। একই দাবিতে ফুলছড়ি উপজেলায় ইউএনও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।১১ আগস্ট ২০২৬
বিএনপি আপার পথেই হাঁটছে: জামায়াত আমিরজনতার রায়কে অগ্রাহ্য কেউ করে অতীতে কেউ টিকে থাকতে পারে নাই, সামনেও পারবে না বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে এক জনসভায় এসব কথা বলেন তিনি।১০ আগস্ট ২০২৬
পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের কোনো ছাড় নয়: ফরহাদ হোসেন আজাদদীর্ঘ ১৭ বছর দেশের মানুষের ওপর দমন নিপীড়ন চালিয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।০৮ আগস্ট ২০২৬
গাইবান্ধায় জুলাইয়ের অনুষ্ঠানে সাবেক জাসদ নেতা, এনসিপিকে বয়কটের স্লোগানগাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাবেক কেন্দ্রীয় নেতা প্রবেশ করায় এনসিপিকে বয়কট স্লোগান দিয়েছেন জুলাই যোদ্ধারা।০৫ আগস্ট ২০২৬
গাইবান্ধায় ধর্ম অবমাননার অভিযোগে যুবক আটকগাইবান্ধার সাদুল্লাপুরে সামাজিক মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে আবু হানিফ ওরফে নিউটনকে (৪০) আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের একটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।০৩ আগস্ট ২০২৬
গাইবান্ধায় বাসা ভাড়া নিয়ে পর্নগ্রাফি, ৪ নারী-পুরুষ গ্রেপ্তারওসি জানান, পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে সন্ধ্যার দিকে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।০১ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় কোটি টাকার হদিস নেইগাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় গ্রাহকের কোটি টাকার হদিস মিলছে না। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।২৭ জুলাই ২০২৬
গাইবান্ধা শহররক্ষা বাঁধের ২৫টি স্থানে ধসগাইবান্ধা শহররক্ষা বাঁধের অন্তত ২৫টি স্থানে ধস দেখা দেওয়ায় যেকোনো সময় বাঁধটি ভেঙে প্লাবিত হতে পারে জেলা শহর। ভারী বৃষ্টির কারণে মাটি সরে সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।২১ জুলাই ২০২৬
তিস্তায় ২৪ ঘণ্টায় বিলীন ৫০ বসতভিটা, স্কুল, মসজিদগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে তিস্তা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে কাপাসিয়া ইউনিয়নের ভোরের পাখি চরে ২৪ ঘণ্টায় অন্তত ৫০টি বসতভিটা নদীতে বিলীন হয়েছে। প্লাবিত হয়েছে নিচু এলাকা। তবে এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পৌঁছায়নি।১৭ জুলাই ২০২৬
এনসিপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা’, স্যরি বলে মঞ্চ ছাড়লেনগাইবান্ধায় এক পথসভায় ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন অনুষ্ঠানের সভাপতি শফিজল ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।১৭ জুলাই ২০২৬
কয়েক দিনের বৃষ্টিতেই ৯০০ কোটি টাকার সেতুর সংযোগ সড়কে ধসগাইবান্ধার সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কের একাংশে গত কয়েক দিনের বৃষ্টিতেই ধস দেখা দিয়েছে। যান চলাচল শুরুর বছর না গড়াতেই ৯০০ কোটি টাকার সেতুর সড়কে গর্ত তৈরি হওয়ায় নির্মাণকাজ ও মেয়াদ নিয়ে প্রশ্ন উঠেছে।১৫ জুলাই ২০২৬