সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
স্ট্রিম সংবাদদাতা

এক বছর আট মাস আগে বিয়ে হয়েছে। নূপুর আক্তারের জীবনটাই এলোমেলো হয়ে গেছে। কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, ‘আমার সব শেষ হয়ে গেল।’ উচ্চমাধ্যমিক শেষ বর্ষের ছাত্রী নূপুর গাইবান্ধার সবুজ মিয়ার স্ত্রী। সবুজ সুদানের আবেই এলাকায় জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) মৃত্যুর আট দিন পর সবুজ মিয়ার মরদেহ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তাঁর গ্রামের বাড়ি জেলার পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের আমলাগাছি (ছোট ভবনপুর) পৌঁছে। তিনি ওই গ্রামের মৃত হাবিদুল ইসলাম ও ছকিনা বেগম দম্পতির ছেলে।
বাড়ি গিয়ে দেখা যায়, সবুজ মিয়ার বাড়িতে লোকজন ভর্তি। তাঁর মা ছকিনা বেগম ছেলের মৃত্যুতে বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন। পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। স্বামী হারানোর শোকে বিলাপ করতে দেখা যায় নূপুর আক্তারকে।

এর আগে সবুজ মিয়ার কর্ম এলাকার ইউএন মিশনের আওতাধীন সুদানের কাদুগলি লজিস্টিক বেস ক্যাম্পে শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর পৌনে ৪টার দিকে সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। সবুজ মিয়া মিশনের লন্ড্রি কর্মচারীর দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুর আটদিন পর আট দিন পর তাঁর মরদেহ আজ নিজ গ্রামে পৌঁছল। এই সব সময় ধরে বাড়ি জুড়ে ছিলে শোকের ছায়া। থেকে থেকে চলছিল শোকের মাতন।
সুদানে ইউএন মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। তাঁদের মধ্যে গাইবান্ধার সবুজ মিয়ার মরদেহ নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে আজ দুপুর দুইটার দিকে গাইবান্ধার তুলসীঘাটের হিলি প্যাডে অবতরণ করে। এরপর সেখানে থেকে একটি অ্যাম্বুলেন্সে তাঁর গ্রামের বাড়িতে নেওয়ার পর মরদেহে গার্ড অফ অনার ও রাষ্ট্রীয় সম্মাননা শেষ বাবার কবরের পাশে সমাহিত করা হয়।
রংপুর সেনানিবাসের ক্যাপটেন মো. আলভী বলেন, ‘আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে সবুজের মরদেহ যথাযথ মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে