পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সাধারণ ও পোস্টাল ব্যালট গণনা হবে একইসময়ে: ইসি সানাউল্লাহআগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলে সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
পোস্টাল ব্যালট বাতিল হবে যেসব কারণেআগামী ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিতরণ করা পোস্টাল ব্যালট এরই মধ্যে ফিরে আসতে শুরু করেছে। এসব ব্যালটের ভোট গণনার জন্য কিছু নির্দেশনা দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পোস্টাল ব্যালটে ভোট দিলেন চার লাখ প্রবাসীপোস্টাল ব্যালটে এখন পর্যন্ত চার লাখ পাঁচ হাজার ১৬৪ জন প্রবাসী বাংলাদেশি ভোট দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পাঠানো এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।
দেশে শুরু হলো পোস্টাল ব্যালট বিতরণদেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা নিবন্ধিত ভোটার– এই তিন শ্রেণির মানুষের হাতে সোমবার থেকে পোস্টাল ব্যালট দেওয়া হচ্ছে।
পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারির মধ্যে আসা ব্যালট গণনায় নেবে ইসিনির্বাচন কমিশনেবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট নিচ্ছে। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার মধ্যে যে পোস্টাল ভোটগুলো আসবে, শুধু সেগুলোই গণনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ইসি থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পোস্টাল ভোটে সফল হলে দেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে: সিইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের দেওয়া পোস্টাল ভোট সফলভাবে সম্পূর্ণ হলে বাংলাদেশের নাম সারা দুনিয়ায় উজ্জ্বল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক, কতটা প্রস্তুত ইসিপ্রথমবারের মতো চালু করা পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। মূলত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভিত্তি ধরে এই ব্যবস্থাপনা নিয়েই প্রশ্ন উঠেছে।
পোস্টাল ব্যালটে অনিয়ম হলে এনআইডি ব্লক ও মামলা করবে ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে অনিয়ম হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, অনিয়মে জড়িতদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক ও ফৌজদারি মামলা করা হবে। প্রয়োজনে তাঁদের দেশে ফেরত নিয়ে আসা হবে।
পোস্টাল ব্যালটে অনিয়মের ব্যাখ্যা ইসিকে দিতে হবে: সালাহউদ্দিনপোস্টাল ব্যালটে প্রতীকের ক্রমের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোট দানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ (বাস্তবায়ন) হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারতো। তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে, এখানে আমরা ভিক্টিম হচ্ছি।
বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণের ভিডিও নিয়ে ইসির বক্তব্যবাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণের ভিডিওর ঘটনায় তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ডাক বিভাগ ছাড়া পাঠালে বাতিল হবে পোস্টাল ব্যালট: ইসিদেশের ভেতর ও বাইরে থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দেবেন, তাদেরকে ডাক বিভাগের মাধ্যমেই ব্যালট ফেরত পাঠাতে হবে। সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের বাইরে অন্য কোনো মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠালে সেই ভোট বাতিল হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।