তরুণ ভোটারদের সঙ্গে চায়ের আড্ডায় জাইমা রহমানতরুণ ভোটারদের সঙ্গে চায়ের আড্ডায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
আপনি যদি একদিনের জন্য আপনার এলাকার এমপি হতেন, তাহলে কী করতেনআপনি যদি একদিনের জন্য আপনার এলাকার এমপি হতেন, তাহলে কী করতেন? নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে একটি ছোট ভিডিও করে পাঠান আমাদের নম্বরে। আমরা আপনাদের ভিডিওগুলো প্রকাশ করব এবং সরাসরি পৌঁছে দেব আপনার এলাকার এমপি পদপ্রার্থীদের কাছে। উত্তর দিয়ে ভিডিও করুন:
ঢাকা-৯: মাঠে সরব বিএনপি, ভিন্ন কৌশলে তাসনিম জারা ও এনসিপিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রচার-প্রচারণায় বিএনপির সরব উপস্থিতি থাকলেও ভিন্ন কৌশল বেছে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। অন্যদিকে, জয়ের ব্যাপারে আশাবাদী ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়াও।
নির্বাচনী কাজে শিক্ষার্থীদের না জড়ানোর দাবি বিএনপিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সম্পৃক্ত না করার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংসদ নির্বাচনের মতো জটিল ও স্পর্শকাতর রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত করা সমীচীন হবে না।
বিশ্বরাজনীতিতে অদ্ভুত যত নির্বাচনী প্রচারনির্বাচন এলেই আমাদের চোখে ভেসে ওঠে পোস্টার, মিছিল আর প্রতিশ্রুতির লম্বা তালিকা। কিন্তু এই চেনা ছবির বাইরে বিশ্বরাজনীতিতে এমন কিছু নির্বাচনী প্রচারণা হয়েছে, যা শুনলে অবাক না হয়ে উপায় নেই। কোথাও প্রতিশ্রুতি মহাকাশ বন্দর, কোথাও ঘোড়া উপহার, কোথাও আবার সুইমিং পুলে বিনামূল্যে তোয়ালে দেওয়ার প্রতিশ্রুতি।
জাতীয় নির্বাচন ২০২৬ : ইশতেহারে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন চাইনির্বাচন সামনে এলেই সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচিত হয় সেটি হলো রাজনৈতিক দলগুলোর ইশতেহার বা প্রতিশ্রুতি। একইভাবে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তাদের প্রচার এবং জনগণের জন্য তাদের প্রতিশ্রুতি তুলে ধরতে শুরু করেছে।
নির্বাচন ঘিরে সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগপ্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার ঘিরে বাড়ছে সংঘাত। মাত্র ১০ দিনে অর্ধশতাধিক স্থানে হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন কয়েক শ মানুষ। বিভিন্ন দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন ‘ঠুঁটো জগন্নাথ’। সামনে সংঘাত আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
'নতুন সরকার এসে সবচেয়ে বড় যে বিপদে পড়বে, সে দেখবে তার পয়সা নেই'স্ট্রিম টকের আজকের পর্বে ঢাকা স্ট্রিমে উপস্থিত আছেন অর্থনীতিবিদ ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্ট্রিগেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
৭৫ আসনে সক্রিয় বিএনপির বিদ্রোহী প্রার্থী, দুই-তৃতীয়াংশেই ত্রিমুখী লড়াইয়ের আভাসআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৭৫টি আসনে বিএনপির বহিষ্কৃত ও সাবেক নেতা এবং তাঁদের পরিবারের অন্তত ৮৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সক্রিয় রয়েছেন।
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে: ফজলুর রহমানকিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইসলাম ও গণতন্ত্র দুটিই ক্ষতিগ্রস্ত হবে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঘাগড়া ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁসের অভিযোগ ইসির বিরুদ্ধেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে সাংবাদিকদের জন্য অনলাইন নিবন্ধন চালু করেছিল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সাংবাদিকদের আপত্তির মুখে এ পদ্ধতি থেকে সরে আসে ইসি। কিন্তু এরমধ্যে নিবন্ধন করা প্রায় ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কামরুজ্জামান আইপিসিসির লিড অথর নির্বাচিতবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই)-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুজ্জামান আন্তর্জাতিক সংস্থা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) এর লিড অথর নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রার্থীদের প্রায় অর্ধেকই পেশায় ব্যবসায়ীআসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রায় অর্ধেকই পেশায় ব্যবসায়ী। বিপরীতে রাজনীতিকে পেশা হিসেবে উল্লেখ করেছেন মাত্র ১.৫৬ শতাংশ প্রার্থী। কেন রাজনীতিবিদ নয়, ব্যবসায়ীরাই এখন সংসদে যেতে এগিয়ে?
পোস্টাল ব্যালটের ভোটে বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণআগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের নির্বাচনি ইতিহাসে এবারই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার এক বিশাল সুযোগ তৈরি হয়েছে। ১৫ লাখ ৩৩ হাজার নিবন্ধিত ভোটারের এই তালিকায় যুক্ত হয়েছেন খোদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিস্তারিত জেনে নিন।
যশোর-৩ আসনে মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যশোরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এক মতবিনিময় সভার আয়োজন করে। যশোর-৩ (সদর) আসন নিয়ে সংগঠনের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, একটি দল তত সহিংসতায় জড়াচ্ছে: আসিফ মাহমুদনির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, একটি রাজনৈতিক দল ততই সহিংস ও হিংস্র আচরণে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।