
তরুণ ভোটারদের সঙ্গে চায়ের আড্ডায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী ডিওএইচএস প্লে গ্রাউন্ডে এ আয়োজন করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম।
আয়োজকরা জানান, তরুণ ভোটার এবং জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের মধ্যে একটি অর্থপূর্ণ সংলাপ তৈরি করা ছিল চায়ের আড্ডার লক্ষ্য। এসময় জাইমা রহমান তরুণদের কাছে সমস্যা, সম্ভাবনা ও সমাধানের কথা জানার চেষ্টা করেছেন। নিজের ভাবনাও শেয়ার করেন তিনি।







