জাপাসহ ১৪ দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে ইসিতে জুলাই ঐক্যজাতীয় পার্টিসহ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শরিক ১৪ দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এক সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
নির্বাচনের দিন ট্রাক-মাইক্রো-মোটরসাইকেল চলাচল বন্ধত্রয়োদশ জাতীয় নির্বাচনে যান চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ট্রাক ও মাইক্রোবাস এবং নির্বাচনকালীন তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
নির্বাচনে দিনে সাতটির বেশি আচরণবিধি লঙ্ঘনত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিগত ১৯ দিনের প্রচারে আচরণবিধি লঙ্ঘনের মোট ১৪৪টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, এ সময় ৯৪টি মামলা ও আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৯ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে।
সাধারণ ও পোস্টাল ব্যালট গণনা হবে একইসময়ে: ইসি সানাউল্লাহআগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলে সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
পোস্টাল ব্যালট বাতিল হবে যেসব কারণেআগামী ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিতরণ করা পোস্টাল ব্যালট এরই মধ্যে ফিরে আসতে শুরু করেছে। এসব ব্যালটের ভোট গণনার জন্য কিছু নির্দেশনা দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্ত করার নির্দেশ ইসিরআগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্ত করার জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনের আগে কেন্দ্র দখলের ‘প্র্যাকটিস ম্যাচ’ শুরু হয়েছে: এনসিপিনির্বাচনি প্রচারে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসবকে নির্বাচনের আগে কেন্দ্র দখল ও ভোটারকে ভয় দেখানোর প্র্যাকটিস ম্যাচ শুরু হয়েছে বলে মন্তব্য করেছে দলটি।
ভোট নজরদারিতে ৫৬ হাজার দেশি-বিদেশি পর্যবেক্ষক: ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বচ্ছতা নিশ্চিতে দেশি-বিদেশি প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পোস্টাল ব্যালটে ভোট দিলেন চার লাখ প্রবাসীপোস্টাল ব্যালটে এখন পর্যন্ত চার লাখ পাঁচ হাজার ১৬৪ জন প্রবাসী বাংলাদেশি ভোট দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পাঠানো এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।
দেশে শুরু হলো পোস্টাল ব্যালট বিতরণদেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা নিবন্ধিত ভোটার– এই তিন শ্রেণির মানুষের হাতে সোমবার থেকে পোস্টাল ব্যালট দেওয়া হচ্ছে।
নির্বাচন ঘিরে আরেকটি গণআন্দোলন ঘটতে পারে: মঞ্জুনির্বাচনকে কেন্দ্র করে আরেকটি গণআন্দোলনের আশঙ্কা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা, প্রশাসন যদি দুর্বলতা দেখায় এবং অভিযোগ শুনেও ইসি পদক্ষেপ না নেয়, তাহলে আরেকটি গণআন্দোলন ঘটতে পারে, এটি আমার আগাম ভবিষ্যৎ।
পাবনা-১ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুজনআসন্ন সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন খায়রুন নাহার খানম ও তাজুল ইসলাম। রোববার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানিতে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয় বলে পরে কমিশনের উপসচিব (আইন) ছানাউল্লাহর সই করা আদেশে জানানো হয়েছে।
জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি ছাত্র অধিকার পরিষদেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণা ও দলটির নিবন্ধন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
ইসিতে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এবি পার্টিরআসন্ন সংসদ নির্বাচনের প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের জন্য এসে এই অভিযোগ দেওয়া হয়।
নিরপেক্ষ নির্বাচনে আস্থাশীল কূটনীতিকরা, দাবি সিইসিরত্রয়োদশ সংসদ নির্বাচন নিরপেক্ষ করার বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি কূটনীতিকরা আস্থাশীল বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমাদের কোনো লুকোচুরি নেই। প্রত্যেকটি ধাপে আমরা আমাদের কর্মকাণ্ড কূটনীতিকদের ব্রিফ করেছি। শুনে
ঢাকার অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৬২৫, নিরাপত্তায় তৎপর পুলিশ ও গোয়েন্দাআসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এখানকার অধিকাংশ নির্বাচনী কেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ বিবেচনায় নিয়ে নিরাপত্তা কৌশল গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ।
বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইসিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।