স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বচ্ছতা নিশ্চিতে দেশি-বিদেশি প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৬ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, দেশীয় ৮১টি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন এবং প্রায় ৫০০ বিদেশি প্রতিনিধি ভোট পর্যবেক্ষণ করবেন। অনুমোদিত পর্যবেক্ষকদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয় পর্যায়ে ৪৭ হাজার ৪৫৭ জন দায়িত্ব পালন করবেন।
পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের জন্য পর্যবেক্ষকদের আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে নির্দিষ্ট পোর্টালে (pr.ecs.gov.bd) আবেদন করতে বলা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা সংসদ নির্বাচন ও গণভোটের রায় দেবেন।
নির্বাচন কমিশনের মতে, পর্যবেক্ষকদের উপস্থিতি ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কেন্দ্রের ভেতর ও বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন জমা দেবেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এই অংশগ্রহণ নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে আস্থা বাড়াতে সহায়ক হবে বলে আশা করছে কমিশন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে