সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে ঘোরানোর ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে ঘোরাচ্ছেন কয়েকজন যুবক। স্ট্রিম গ্রাফিক
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে ঘোরাচ্ছেন কয়েকজন যুবক। স্ট্রিম গ্রাফিক

সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় করা মামলায় বুধবার (৯ সেপ্টেম্বর) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—নগরীর উপশহর এলাকার মো. জাকির হোসেন (৪৩), মো. মোজাক্কির হোসেন (৪০) ও মো. বোরহান উদ্দিন (৪৫) ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম জানান, এ ঘটনায় এসআই শোভন রায় বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপশহরের মসজিদ মার্কেট এলাকার সড়কে এক কিশোরীকে শিকল বেঁধে টেনে নেওয়া হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, একটি দোকানের ক্যাশবাক্স চুরির চেষ্টা করেন ওই কিশোরী। বিষয়টি টের পেয়ে তাঁকে আটক করা হয়। তাঁকে মারধর করে শিকল বেঁধে সড়কে হাঁটানো হয় ও পুলিশে সোপর্দ করা হয়। তবে তাঁর বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ করেননি।

কোর্ট ইন্সপেক্টর আল-আমিন জানান, সোমবার কিশোরীকে (১৬) আটকের পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শাহপরান থানা-পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করে। ওই দিন বিকেলে আদালত তাঁকে পরিবারের জিম্মায় মুক্তি দেন।

মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক কিশোরীকে শিকল পরিয়ে সড়ক দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন।

সিলেট জজ কোর্টের আইনজীবী জিয়াউর রহমান বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে আটক, নির্যাতন, শিকল দিয়ে আবদ্ধ বা লাঞ্ছিত করার অধিকার কারও নেই। কোনো অপরাধের অভিযোগ থাকলেও আইনানুগ প্রক্রিয়া ছাড়া কাউকে শাস্তি দেওয়ার সুযোগ নেই।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত