স্ট্রিম প্রতিবেদক

আসন্ন সংসদ নির্বাচনের প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের জন্য এসে এই অভিযোগ দেওয়া হয়।
লিখিত অভিযোগে বলা হয়েছে, আসন্ন সংসদ নির্বাচনে এবি পার্টি ১১ দলীয় জোটের অন্যতম শরিক হিসেবে অংশ নিয়েছে। এবি পার্টি ফেনী-২ আসনে চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, পটুয়াখালী-১ আসনে অধ্যাপক ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.), বরিশাল-৩ মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া (ব্যারিস্টার ফুয়াদ), কুমিল্লা-৫ ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া ও সুনামগঞ্জ-৩ সৈয়দ তালহা আলম।
অভিযোগে বলা হয়, তফসিল ঘোষণা ও প্রচার শুরুর পর থেকেই এবি পার্টির প্রার্থীরা আসনগুলোতে, বিশেষ করে বরিশাল-৩ আসনে চরম বৈরী পরিস্থিতির শিকার হচ্ছেন। বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিষ্ক্রিয় এবং হতাশাজনক।
উদাহরণ দিয়ে এবি পার্টি বলেছে, বরিশাল-৩ আসনের ঈগল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া (ব্যারিস্টার ফুয়াদ) এর নির্বাচনী কার্যক্রমে ধারাবাহিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। সর্বশেষ জঘন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে গত ২৩ জানুয়ারি)। ওইদিন মুলাদী পৌরসভার চরটেকি এলাকায় ব্যারিস্টার ফুয়াদের পক্ষে নির্বাচনী প্রচারের সময় জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আরিফ বয়াতি ও তাঁর সহকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এই ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তার অভাব বোধ করায় ভুক্তভোগীদের পক্ষ থেকে গত শুক্রবার সন্ধ্যায় মুলাদী থানায় একটি জিডি করা হয়। কিন্তু এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।
নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা ও সারাদেশে বিশেষ করে সংশ্লিষ্ট পাঁচটি আসনে দলীয় প্রার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে প্রচার চালানোর পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছে এবি পার্টি।
সিইসির সঙ্গে বৈঠক
বেলা ৪টার দিকে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন এবি পার্টির নেতারা। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে।
সিইসির সঙ্গে বৈঠকের আগে এবি পার্টির চেয়ারম্যান স্ট্রিমকে বলেন, নির্বাচনী প্রচারে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমরা নানা জায়গায় বাধাগ্রস্ত হচ্ছি। এজন্য আমরা সিইসির কাছে অভিযোগ দিতে এসেছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে