স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিরপেক্ষ করার বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি কূটনীতিকরা আস্থাশীল বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমাদের কোনো লুকোচুরি নেই। প্রত্যেকটি ধাপে আমরা আমাদের কর্মকাণ্ড কূটনীতিকদের ব্রিফ করেছি। শুনে তারা খুব খুশি হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের জন্য ব্রিফিং শেষে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, কূটনীতিকদের সঙ্গে আলোচনা খুব সুন্দর হয়েছে। এখানে যত কূটনীতিক আছেন, সবাই এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিও এসেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত সংসদ নির্বাচন ও গণভোটের জন্য কি কি প্রস্তুতি নিয়েছি, তা তাদের জানানো হয়েছে।
নাসির উদ্দিন বলেন, ‘আমরা কথা বলেছি। দে আর ভেরি হ্যাপি। তারা অত্যন্ত খুশি এবং আস্থাশীল যে, আমরা একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনারা (কূটনীতিকরা) প্রশ্ন করেছেন। কোনো পরামর্শ দেননি। পোস্টাল ভোটের পদ্ধতি, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি, নির্বাচনে কত সংখ্যক সদস্য থাকবে, কি পরিকল্পনা এবং কার অধীনে এসব চলবে– কূটনীতিকরা জানতে চেয়েছেন।
সিইসি বলেন, তাদের বুঝিয়েছি যে, আমরা নিশ্চিতভাবে নিরাপত্তার ব্যবস্থা করব। অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে এসে ভোটদান এবং পরে বাড়িতে ফিরে যেতে পারবে। আমরা সেনাবাহিনী, বিজিবি, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী ও আনসার সদস্য মোতায়েন কবর।
তিনি আরও বলেন, কূটনীতিকদের আমরা বলেছে– আপনারা নিশ্চিন্ত থাকেন। নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং আমরা পারব।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।
২৬ মিনিট আগে
চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
২ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২ ঘণ্টা আগে